×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সদর দক্ষিণে গত বছরের সেমাই এ বছর উৎপাদন তারিখ ছাপিয়ে বাজারজাতসহ নানা অনিয়মের অভিযোগে সেমাই তৈরি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মুক্তা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

তিনি জানান, গত বছরের সেমাই এ বছর উৎপাদন তারিখ ছাপিয়ে বাজারজাত করছিল কারখানা কর্তৃপক্ষ। এছাড়া জনপ্রিয় একটি ব্র্যান্ডরে নামও নকল করেছে তারা।

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই লোগো ব্যবহার করা ৩০০ কেজি প্যাকেট জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all