×

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় করোনার মহামারির মধ্যে চলতি বছরে প্রথম ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা ফেরত তিন ব্যক্তির রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু শনাক্ত হয় । বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। এদিকে স্বাস্থ্য বিভাগের টিম কুমিল্লা নগরীর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার অস্থিত্ব পেয়েছে।

জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২ জন ও নাঙ্গলকোট উপজেলার ১ জন রয়েছে। শারীরিক অবস্থা ভাল হওয়ার ডেঙ্গু রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন । ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রতিদিনই কয়েকশ করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কুমিল্লা যেহেতু ঢাকার পার্শ্ববর্তী জেলা তাই জনগণকে আরো সচেতন হওয়ার অভিমত বিশিষ্ট নাগরিকদের।

কুমিল্লা নগরীতে বেশিরভাগ এডিস মশার জন্মস্থান রাস্তার পাশে পড়ে থাকা টায়ার, থানায় জব্দ থাকা গাড়ি, বা সরকারি অফিসের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ও নির্মাণাধীন ভবনে ।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, আক্রান্ত তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। হাসপাতালে ডেঙ্গু ইউনিট প্রস্তুত রাখা আছে । যে কোন পরিস্থিতি মোকাবেলাতে জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত । প্রাথমিক পর্যায়ে পরিদর্শনে কুমিল্লা নগরীর নির্মানাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন কে নিয়ে একযোগে কাজ করবে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন এর মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু শনাক্ত হওয়ার আগে থেকেই এডিস মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে, সেই সাথে বাড়ির ছাদের টবে কিংবা নির্মানাধীন ভবনের কোথাও যেন পানি জমে না থাকে, এজন্য জনগণকে সচতেন করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। নির্মাণাধীণ ভবনে এডিস মশার লার্ভার অস্থিত্ব পাওয়া গেলে অভিযান পরিচালনা করে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all