×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় একসঙ্গে ৪ শিশুর জন্ম দিলেন শিরিন আক্তার নামে এক গৃহবধূ। এদের মধ্যে দুইটি শিশুর ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে।

বুধবার (২৩ মার্চ) ১২টায় নগরীর মুন স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।শিরিন কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার ৪নং শশীদল গঙ্গানগর গ্রামের সাইফুলের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন গাহিনী বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরা।

তিনি জানান, চারজনের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। শিশু গুলো নয় মাসে জন্মগ্রহন করায় কিছুটা ঝুঁকি রয়েছে। সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের মধ্যে দুইজন ওজন কম হওয়ায় বেশি ঝুঁকিতে রয়েছে।

বাবা সাইফুল ইসলাম বলেন, আমার ৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এখন আল্লাহ ৪ টি সন্তান দিল। আগে চা বিক্রি করতাম। এখন বেকার অবস্থায় পরিবারকে নিয়ে অনেক আর্থিক কষ্টে জীবন যাপন করছি। তবুও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার ৪ সন্তানের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all