×

মাহফুজ নান্টু, কুমিল্লা।।

ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যেই ২ ছিনতাইকারীকে আটক ও কারাগারে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বখতিয়ার উদ্দিন।

এজহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বৃহস্পতিবার তিন ছিনতাইকারী চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগরীর সুজানগর পানির ট্যাংকির সামনে থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে। এছাড়া চালকের মোবাইল ফোন ও নগদ টাকাগুলো নিয়ে যায়। পরে এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার মালিক ফরহাদ হোসেন বাবু কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে কোতয়ালী মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা, চালকের মোবাইল ফোন সেট উদ্ধার করে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি সুইস গিয়ারসহ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

আটককৃত আসামীরা হলো সুজানগর পানির ট্যাংকি এলাকার রফিক মিয়ার ছেলে আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান ওরফে কাল্লু (৩৪)।

পরে শুক্রবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার মহোদয়ের সার্বিক তত্বাবধানে ২ ছিনতাইকারীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। উদ্ধার করা হয় সিএনজি চালিত অটোরিকশা, চালকের মোবাইল ফোন। সব মিলিয়ে মামলা রজুর ১২ ঘন্টার মধ্যেই আসামী আটক ও মামলার কার্যক্রম শেষ করে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all