×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

৫ম ধাপে কুমিল্লার চান্দিনা, লালমাই ও লাঙ্গলকোটের ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চান্দিনার ১২টি, লাঙ্গলকোটের ৮ টি, লালমাইতে একটি। ২১টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নে নৌকার প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হন। ১০টিতে নৌকার বিদ্রোহী জয়ী হন। বাকী ৩টিতে স্বতন্ত্র ও জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডায় নৌকার বিদ্রোহী সাইফুল ইসলাম, পেরিয়ায় নৌকার বিদ্রোহী এম এ হামিদ, মৌকরা নৌকার সাইফ উদ্দিন আলমগীর, মক্রবপুরে নৌকার বিদ্রোহী গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, হেসাখালে নৌকার ইকবাল বাহার মজুমদার, ঢালুয়ায় নৌকার নাজমুল হাছান ভুইয়া বাছির, বক্সগঞ্জে নৌকার বিদ্রোহী আবদুর রশিদ ভুইয়া ও সাতবাড়িয়ায় নৌকার শেখ কবির মজুমদার টুটুল।

লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা জানান, লালমাই উপজেলার ভূলইন উত্তরে নৌকার মুজিবুর রহমান জয় লাভ করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূলইন দক্ষিণ, বেলঘর উত্তর,বেলঘর দক্ষিণ ও পেরুল দক্ষিণে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন।

চান্দিনার উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান, চান্দিনা উপজেলায় সুহিলপুরে নৌকার বিদ্রোহী আবু বকর সিদ্দিক,বাতাঘাসিতে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান, জোয়াগে নৌকার আবদুল আউয়াল, বরকরইতে নৌকার সাইফুল ইসলাম শিপন, মাধাইয়ায় নৌকার মুজিবুর রহমান, দোল্লাই নবাবপুরে জামায়াত সমর্থিত মো. শাহজাহান মিয়া, গল্লাইতে নৌকার বিদ্রোহী ফজলুল হক, কেরণখালে নৌকার বিদ্রোহী সুমন ভুইয়া, মাইজখারে নৌকার বিদ্রোহী সেলিম প্রধান, এতবারপুরে নৌকার বিদ্রোহী মো. ইউসুফ, বারেরায় নৌকার বিদ্রোহী আহসান হাবিব ভুইয়া ও বরকইটে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all