×

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থনে প্রশাসন। সকাল থেকেই পদুয়ার বাজার বিশ্বরোডে চেক পোস্ট বসিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

শুক্রবার ( ২৩ জুলাই) সকাল ৭ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা – চাঁদপুর- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কয়েকটি চেক পোস্ট বসিয়ে অভিযান চলছে। শুরুতে কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে। যারা বিনা কারণে বের হয়েছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন জরিমানা আদায় করতে দেখা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, কঠোর বিধিনিষেধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকাল ৬ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। এছাড়া শহরে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। কোন গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। জরুরী প্রয়োজনে যারা বের হয়েছে তাদের মাস্ক বিতরণ করা হচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতবারের থেকেও কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন । কঠোর বিধিনিষেধ বাস্তাবয়নে কুমিল্লা জুড়ে ৪০ জন ম্যাজেস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী মাঠে আছে। কুমিল্লা নগরীতে ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে। এছাড়া ১৭ টি উপজেলার প্রতিটিতে ইউএনও, এসি ল্যান্ড এর নেতৃত্বে ৩৪টি মোবাইল কোর্ট টিম কাজ করছে।

উল্লেখ্য পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়ে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all