×

স্টাফ রিপোর্টার।

কুমিল্লায় ক্রিকেটের জোয়ার তৈরী হয়েছে। পাড়া মহল্লা থেকে ক্রিকেট স্টেডিয়াম -সবখানে এখন ক্রিকেট অনুশীলন হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলে কুমিল্লার ছেলেরা নেতৃত্ব দিবে।

শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ড লক্ষীপুর মাঠে আয়োজিত ফ্রীজ এলইডি টিভি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এ কথা বলেন।

এ সময় সাইফুল আলম রনি আরো বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। শান্তির শহর কুমিল্লায় ক্রিকেটকে আরো এগিয়ে নিতে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, আওয়ামীলীগ নেতা পিন্টু খান, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্য প্রবীর দে,জাহিদুল ইসলাম জাহিদ সৈয়দ ফরহাদ কাদরিয়া জিতু, সোয়েব বাপ্পি, কাউছার জামান কায়েস, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মজুমদার, স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার দেয়াল এর প্রতিষ্ঠিতা নাজমুল হাসান চৌধুরী কামাল, লক্ষীনগর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাকিবুল হোসেন জুয়েল।

সভাপতিত্ব করেন ২০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

টসে জিতে প্রথমে ব্যাট করে লক্ষীনগর ক্রিকেট একাদশ। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে।

জবাবে আলমপুর ফ্রেন্ডস ক্লাব ১১৬ রানের টার্গেটে নেমে আলমপুর ফেন্ড্রস ক্লাব ৮১ রানে ৬ উইকেট হারিয়ে তাদের ইনিংস গুটিয়ে যায়। ৩৪ রানের ব্যবধানে জয়ী হয় লক্ষীনগর ক্রিকেট একাদশ।

লক্ষীনগরের তন্ময় ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করেন ইমন।

পরে অতিথিরা বিজয়ী দলের অধিনায়কের হাতে ফ্রীজ ও রানারআপ দলের মাঝে এলইডি টিভি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all