×

নিচস্ব প্রতিবেদক:

কুমিল্লার সদর রসুলপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রাখে রসুলপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল আনুমানিক সাড়ে নয়টায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এর নিচে কাটা পড়ে নিহত হন মীম। মীম রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে নয়টায় স্কুলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে পর্যটন এক্সপ্রেস ট্রেন দেখে পাশের রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে মিম। এর সাথে সাথেই ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এর ট্রেনটি এসে অপর লাইনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, রসুলপুর রেলস্টেশনের পাশের লেভেল ক্রসিংটিতে নিরাপত্তা গেইট কিংবা কোন বেরিয়ার দেয়া নেই। যে কারণে প্রতিদিনই কোন না কোন যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হয়। এছাড়া রেল লাইনের এক পাশে স্কুল থাকায় প্রতিনিয়ত লেভেল ক্রসিং দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা ট্রেন দাঁড় করিয়ে রাখে। পরে প্রশাসনের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রেনে কাটা পড়েই মিমের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all