×

নিজস্ব প্রতিবেদক:

কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় শাখওয়াত হোসেন জুয়েল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে নাঙ্গলকোটের গান্দাচি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বুধবার বেলা ১টার সময় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর।


সংবাদ সম্মেলনে এম তানভীর জানান, ২০১৪ সালে জুয়েল ও কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল হত্যা মামলার প্রধান আসামির সাথে জেলখানায় বন্ধুত্ব গড়ে ওঠে। ২২ ডিসেম্বর কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যার পরের দিন শাহআলম নাঙ্গলকোটের গান্দাচি গ্রামে জুয়েলের বাড়িতে আশ্রয় নেয়। ওইদিন রাতেই শাহআলম জুয়েলকে অস্ত্রগুলো নিরাপদে রাখতে বলে।

একদিন থাকার পর ২৪ নভেম্বর অস্ত্রগুলো রেখে পালিয়ে যায় শাহআলম। ৩০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাদি হয়ে শাহআলম ও জুয়েলকে আসামি করে নাঙ্গলকোট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক পরিমল দাস।
এম তানভীর আরও জানান, জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করেছে এগুলো কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাচাই-বাছাই করবো।
তিনি জানান, অপর আসামি শাহআলমকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মামলার তদন্ত কর্মকর্তা পরিমল দাস জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all