×

(নুরুল ইসলাম, কুমিল্লা)

কোভিড-১৯ এর কারণে দেশের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা বিভাগ। বিগত ১ বছর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকটা ক্ষতি হলেও আমাদের শিক্ষার্থীরা র্ভাচুয়াল ভাবে ঘরে বসে শিক্ষা গ্রহন করতে সক্ষম হয়েছে। বর্তমানে আমাদের সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে পুনরায় খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে সেজন্য বিভিন্ন পরিকল্পনা করছে। তবে কোভিড-১৯ সংক্রমনের হার কমলেই শুধুমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং পরবর্তী অবস্থা বিবেচনা করে তা ব্যবস্থা নেওয়া হবে।

৯ মার্চ মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এমাসে আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন করা হবে। তাই জনস্বাস্থ্য বিবেচনা করে শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতা বিষয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের কর্মমূখী ও দক্ষ মানব সম্পদে প্রস্তুতির মাধ্যমে জীবনে আত্মবিশ্বাসী হয়ে দেশ ও জাতি গঠনের লক্ষে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিগত ১ বছর যাবত কোভিড-১৯ এর কঠিন সময় অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সাথে মোকাবেলা করে সফলতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম। এছাড়া আরো বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: শাহাদাৎ হোসেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভুইয়া, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, চাঁদপুর পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজী ছলিম উল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার শাহ জালাল এবং বি-বাড়িয়া জেলার অন্যদা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপ-বিদ্যালয় পরিদর্শক মো: কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সবশেষে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন বোর্ডের সচিব নূর মোহাম্মদ। এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারী বোর্ডের অধিনে ৬টি জেলার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বোর্ড আঙ্গিনায় একটি ঔষধী বৃক্ষ রোপন শেষে বোর্ড প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all