×

অনলাইন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় মার্কিন সেনাদের ছবি প্রচার ও সমালোচনার পর ফায়ার সার্ভিস জানিয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।

গত রোববার (১৮ মে) শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ বুধবার (২১ মে) সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, ইউএস অ্যাম্বাসির সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটা সিরিজ কোর্স চলছে।

এর আগে ২৭ এপ্রিল থেকে ১ মে ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ ট্রেনিং’ শেষ হয়েছে। আর আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ‘এম. এফ. আর. ট্রেন দ্য ট্রেইনার’ অনুষ্ঠিত হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর প্রশিক্ষণ সম্পর্কে আরও জানায়, কক্সবাজারে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা কর্মচারী। কোর্সটি ১৮ মে শুরু হয়ে ২১ মে ২০২৫ শেষ হয়।

এ প্রশিক্ষণে জলোচ্ছ্বাস, ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। ইউএস অ্যাম্বাসি কর্তৃক কোর্সটির আয়োজন করা হয়।

কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

২০২১ সাল হতে ইউএস আর্মির পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাংগেল রেসকিউ কোর্সসহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।

সমুদ্রসৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রশিক্ষণের বেশ কিছু ছবি ও ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেককে মার্কিন সেনাদের উপস্থিতি নেতিবাচকভাবে উপস্থাপন করতে দেখা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all