×

অনলাইন ডেস্ক:

হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। তবে সেই শঙ্কাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২২ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। দলের পক্ষে মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৪২ ও অ্যারন জন্স করেন ৩৪ বলে ৩৫ রান। 

১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য। এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম।

২৯ রানের জুটি গড়েন তানজিদ তামিম ও শান্ত। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে ১৯ রান করে আউট হন তানজিদ তামিম। 

তানজিদ তামিমের পর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৮ রানে ভুল বোঝাবুঝিতে আউট হন শান্ত। ৩৪ বলে ৩৬ রান করেন তিনি।

শান্তর বিদায়ের পরই সাজঘরে ফিরে যান হৃদয়। দলীয় ৯২ রানে ২১ বলে ২৫ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ৩ রান করে আউট হন তিনি।

এরপর দ্রুতই তিন উইকেট হারয় বাংলাদেশ। জাকের আলি ৫ বলে ৪, সাকিব ২৩ বলে ৩০ ও তানজিম সাকিব রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ১২৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এরপর দলীয় ১৩২ রানে ৪ বলে ১ রান করে আউট হন শরিফুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে রিশাদ আউট হলে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে আলি খান নেন ৩টি উইকেট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all