×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমী।

বৃহস্পতিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর ক্রিকেট একাডেমীকে ৪ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমী।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন, কুমিল্লা আম্প্যায়ার্স এ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফুজ্জামান, চাঁদপুর জেলা কোচ শামিম ফারুকী, কুমিল্লা জেলা কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কুমিল্লা ক্রিকেট কমির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, কামাল আহমেদ, জাবেদ হাশমী, চট্টগ্রাম আফতাফ আহমেদ একাডেমীর কোচ ইসহাক ওবায়দি শিবলুসহ অন্যান্যরা।

ক্রিকেট কমিটির সূত্রে জানা যায়, প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর ক্রিকেট একাডেমী ৪৮ ওভার ৫ বল খেলে সবকটি ইউকেট হারিয়ে ১২৭ রান তোলে। ১২৮ রানের টার্গেটে খেলতে চট্টগ্রাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমী ৬ ইউকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে।

খেলা পরিচালনা করেন ফখরুল আলম উল্লাস ও সালাউদ্দিন আহমেদ সোহেল।

পুরস্কার বিতরকালে কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, অনুর্ধ্ব ১৯ ও জাতীয় দলের মাঝে যে সময়টা আছে সে সময়টায় ক্রিকেটারদের মাঠে ব্যস্ত রাখতে বিসিবি একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে। আমি এমন উদ্যােগকে স্বাগত জানাই।
আমরা আশাকরি এই টুর্নামেন্টগুলো খেলেই একদিন জাতীয় দলে নেতৃত্ব দিবে বৃহত্তর কুমিল্লার তরুণ ক্রিকেটাররা। সে লক্ষ্য কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে আমরা নতুনভাবে তৈরী করেছি। খেলোয়াড়দের আন্তর্জাতিকমানের গ্রাউন্ড উপহার দিতে জেলা ক্রিকেট কমিটি বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all