×

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাক কান ও গলা বিশেষজ্ঞ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। আসন্ন কুমিল্লা ৭ চান্দিনা আসনের উপপনির্বাচণকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে। এ নিয়ে বিব্রত চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। তিনি জানিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষ এমন করছেন।

সরেজমিনে চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ডাঃ প্রান গোপাল দত্ত চান্দিনায় বেশ জনপ্রিয়। তার জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে প্রতিপক্ষরা নানানভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসপি শাকিব হোসেনই নামে একটি আইডি থেকে খালেদা জিয়ার বৃক্ষরোপণের একটি ছবি শেয়ার করা হয়। ছবি একপাশে অস্পষ্ট একটি লোককে গোল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়। পরে ছবির ক্যাপশনের লেখা হয় আদৌ ডাঃ প্রাণ গোপাল দত্ত আওয়ামীলীগের দলীয় পোস্ট পাওয়ার যোগ্যতা রাখে?? খলনায়ক খলনায়কই থেকে যায়। পরে এই ছবি ও ক্যাপশন “কাজী ইয়াছিন অভি” নামের একটি ফেইসবুক আইডি থেকে শেয়ার করা হয়।

কাজী ইয়াছিন অভি কুমিল্লা চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি। অভিযোগের বিষয়ে চাইলে কাজী ইয়াছিন অভি জানান, তার ফেইসবুক আইডিটি ভেরি ফাইড করা। যে আইডি থেকে অপ্রপচার চালানো হয়েছে তা অন্য কেউ চালায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারে বিব্রত ডাঃ প্রান গোপাল দত্ত। তিনি জানান, আগামী ৭ অক্টোবর চান্দিনা ৭ আসনের উপনির্বাচণ অনুষ্ঠিত হবে। মূলত নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ফেইসবুকে অপপ্রচার শুরু করছে। আমি বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই। যদি ভবিষ্যতে কেউ এমন কিছু করে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all