×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার নাঙ্গলকোটে ধান খাওয়ার অপরাধে প্রতিবন্ধী যুবকের একমাত্র গাভীটিকে জবাই করে নিয়েছেন এক চেয়ারম্যানের ভাতিজা। উপজেলার চাটিতলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আদ্রা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাবের ভাতিজা ও মৃত আহাম্মদ উল্লাহর ছেলে কামাল হোসেন গাভীটি জবাই করেন।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সুমন (২৬) একজন শারীরিক প্রতিবন্ধী। সে একটি গাভী পালন করে এবং ওই গাভীর দুধ বিক্রি করে সাংসারিক খরচ যোগাতেন। শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের কামাল হোসেন বীজতলার ধানের চারা খাওয়ার অপরাধে সুমনের একমাত্র উপার্জনক্ষম গাভীটি জবাই করে দেয়।

জবাইকৃত গাভীটির তিন মাসের একটি বাছুর রয়েছে। সুমনের পরিবারের মতে গাভীটির আনুমানিক দাম হবে ৬০-৭০ হাজার টাকা। এই গাভিটিই ছিল সুমনের পরিবারের উপার্জনের একমাত্র সম্বল। এ বিষয়ে ইউপির সদস্য জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শালিস-বেঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে ।
জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all