×

সংবাদ বিজ্ঞপ্তি।।
নীলাভ্র ফাউন্ডেশনের ‘বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১জুলাই) গোল্ডেন স্পুন” মিলনায়তন, জমজম টাওয়ার, কান্দিরপাড়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ফাউন্ডেশনের ২০২২-২৩ অর্থ বছরের আয়-ব্যয় বিবরণী, গঠনতন্ত্র প্রকাশ, ওয়েবসাইট উদ্বোধন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন নীলাভ্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিসর্গ মেরাজ চৌধুরী। উক্ত সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি, ড. আলী হোসেন চৌধুরী। সকলের সাথে আলোচনা করেন ফাউন্ডেশনের সভাপতি , নতুন সদস্যদের সদস্যপদ চূড়ান্ত অনুমোদন, প্রোগ্রাম হেডদের অনুমোদন, শিক্ষার্থীদের জন্য বাৎসরিক শিক্ষা বৃত্তি প্রদান বিষয়ক সিদ্ধান্ত, বছরে সেরা শিক্ষক নির্বাচন ও শিক্ষা পদক প্রদান বিষয়ক সিদ্ধান্ত, বাৎসরিক আয়-ব্যয় হিসাব অনুমোদন দেন।

উক্ত সভায় নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টা, অধ্যক্ষ শফিকুর রহমান, শাহজাহান চৌধুরী,
বদরুল হুদা জেনু, অভিজিৎ সিনহা মিঠু উপস্থিত ছিলেন। এছাড়া ফাউন্ডেশনের সদস্যগণ ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

নীলাভ্র ফাউন্ডেশন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবা ও আর্থ–সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যসমূহ হলো,
মানসিক স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, শিশু বিকাশ ও উন্নয়ন মূলক কার্যক্রম, যুব কল্যাণ ও মাদকাসক্তি দূরীকরণে কার্যক্রম, বয়স্ককালীন স্বাস্থ্য ও তাঁদের জন্য আনন্দময় ক্লাব প্রতিষ্ঠা, প্রাণি স্বাস্থ্য ও জীব বৈচিত্র সংরক্ষণে কার্যক্রম, ক্রীড়া ও শরীর চর্চা বিষয়ক কার্যক্রম, শিক্ষাবৃত্তি, সামাজিক অনুদান, শিক্ষাপদক ও সাহিত্য পুরুষ্কার। উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all