×

অনলাইন ডেস্ক:

কুমিল্লা আওয়ামী লীগের রাজনীতির অন্যতম প্রাণপুরুষ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদারের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টার দিকে কুমিল্লা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সফিকুল ইসলাম শিকদারের ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা মো. কবিরুল ইসলাম সিকদার। জানাযার নামাজ বুধবার বাদ আসর ৫:৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।।

জানা গেছে, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদারের দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে অপারেশনের মাধ্যমে তার বাঁ পায়ের অর্ধাংশ অপসারণ শেষে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তাঁকে কুমিল্লায় নিয়ে আসা হয়। 

কুমিল্লায় প্রথমে শফিকুল ইসলাম শিকদারকে বেসরকারি মুন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর নিয়ে আসা হয় সিডি প্যাথ হাসপাতালে। পরবর্তীতে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিক শিকদার কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি। তিনি কুমিল্লা পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন। ৯০ এর দশকে তিনি ছিলেন রাজপথ কাঁপানো নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all