×

অনলাইন ডেস্ক:
সাতক্ষীরা সদরের শিকড়ি এলাকায় দুলাভাইয়ের বাড়িতে ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে শালাসহ ৫ জন আটক হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতিকালে ডাকচিৎকার দিলে স্থানীয় গ্রামবাসীরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে ৫জনকে আটক করে। এ সময় চার ডাকাত পালিয়ে যায়।

আটকরা হলেন, সদরের শিয়ালডাঙ্গা গ্রামের ইয়ামিন সরদারের ছেলে মো. শাহাদাৎ হোসেন, ইন্দ্রিরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, ইন্দিরা গ্রামের নুর ইসলামের ছেলে সাঈদুর রহমান, ইন্দিরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রহমত আলী, আবাদেরহাট গ্রামের কাব্বিক সাধুর ছেলে শ্রী চঞ্চল সাধু।

সাতক্ষীরা সদর থানার এএসআই শেখ মো. মিরাজ আহম্মেদ জানান, সদরের শিকড়ি সরদারপাড়া এলাকার রহমত উল্লাহ্’র ছেলে গোলজার রহমানের সঙ্গে ১৪ বছর আগে পার্শ্ববর্তী শিয়ালডাংগা এলাকার ইয়ামিন সরদারের মেয়ে পারভীন সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকে গোলজার রহমানের স্ত্রীর পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিলো না। গোলজার রহমান পেশায় একজন ভ্যানচালক। গতকাল মঙ্গলবার গোলজার রহমান একটি গরু বিক্রি করে এক লক্ষ টাকায়। বুধবার বিকেলে সে টাকা ডাকাতি করার জন্য শশুর, শালাসহ ভাড়াটিয়া ৯ জন গুন্ডা বাহিনী নিয়ে গোলজার রহমানের বাড়িতে আক্রমণ করে শশুর বাড়ির লোকজন।

তিনি আরও বলেন, এ সময় গোলজার রহমানের ডাক চিৎকারে এলাকার মানুষরা ছুটে এসে শালা শাহাদাৎ হোসেনসহ ৫ জনকে আটক করে। বাকি চারজন পালিয়ে যায়। তবে গরু বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা যায়নি। বর্তমানে স্থানীয় প্রায় ৫ শতাধিক মানুষ ঘিরে ফেলেছে চারিদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all