×

অনলাইন ডেস্ক:
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

এই কাজের জন্য সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর (চার) লেন থেকে সিক্স (ছয়) করতে হবে।

এছাড়া কোনো উপায় নেই। আমি নিজে রোজার ঈদে নোয়াখালী গিয়েছিলাম।

তখন আমরা আসার সময় রাস্তার অবস্থা, রাস্তায় যে প্রচণ্ড চাপ, তা লক্ষ্য করেছি।

তিনি বলেন, আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ করেছি, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে মতো দিয়েছেন। সচিব আসার পরে বলেছি, আপনার প্রথম দায়িত্ব এটি, এটা করেন।  

মন্ত্রী বলেন, এ মহাসড়কে ট্রাকের বিশ্রামাগারগুলোর মধ্যে দুটো বোধয় হয়ে গেছে। বাকি দুটোর কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল উদ্বোধন করা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all