×

(মাহফুজ নান্টু, কুমিল্লা)

করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা। মঙ্গলবার সকালে নগরীর তালপুকুর পাড় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন রোটারী ক্লাব অব কুমিল্লার নব নিযুক্ত সেক্রেটারী ডা: মুর্শিফ মরিয়ম রকসি।

জাগ্রত মানবিকতার পক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা।

করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরণ করা হবে।

অক্সিজেন সিলিন্ডার বিতরণ শেষে রোটারী ক্লাব কুমিল্লার নবনিযুক্ত সেক্রেটারি ডা: মুর্শিফ মরিয়ম রকসি জানান, রোটারী মানুষের, রোটারী দেশের জন্য। দেশে এখন অতিমারি করোনা সংক্রমণ বেড়েছে। চারদিকে অক্সিজেনের জন্য মানুষের হাহাকার চলছে। এমন অবস্থায় ক্লাব প্রেসিডেন্ট এড.ইউনুছ ভূঁইয়ার সামনে বিষয়টি উপস্থান করলে তিনি সাথে সাথে আগ্রহ প্রকাশ করেন। পরে ক্লাব সদস্যরা মিলে ১০ টি অক্সিজেন সিলিন্ডার কিনে তা করোনা আক্রান্ত রোগীদের মধ্যে বিতরণের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা সংগঠনে হস্তান্তর করা হয়েছে।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে জাগ্রত
মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন, রোটারী ক্লাবের উদ্যোগে এবং আগ্রহী সদস্যদের সহযোগিতায় রোটারী ক্লাব কুমিল্লার পক্ষ থেকে ১০ টা অক্সিজেন সিলিন্ডার জাগ্রত মানবিকতার অক্সিজেন সার্ভিস “ জাগ্রত অক্সিজেন সেবা”কে দেয়া হয়েছে । এমন মহতি উদ্যােগের জন্য রোটারী ক্লাব অব কুমিল্লাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাহসিন বাহার সূচনা আরো বলেন, আমি নিজেও রোটারী ক্লাব অব কুমিল্লার একজন সদস্য। গত বছর করোনার শুরুতে জাগ্রত অক্সিজেন ব্যাংক ২২ টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করে। এখন ৮৪ টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে। রোটারী ক্লাবের ১০ টাসহ ৯৪ টা অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত রোগীদের কাজে ব্যবহার করা হচ্ছে।
জাগ্রত অক্সিজেন সেবা থেকে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেবার ধারাবাহিকতা অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all