×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজতে থাকা মাদক ব্যবসায়ী স্বামীকে ইয়াবা সবরাহ করতে গিয়ে পাখি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে। আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো. বিল্লাল মিয়ার স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুন) পাখি আক্তারের স্বামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ি বিল্লাল মিয়াকে (৪০) পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় রাতে তার নামে থানায় মামলা করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে বিল্লালকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে স্ত্রী পাখি আক্তার তার সঙ্গে দেখা করতে থানায় আসেন। এ সময় থানায় প্রবেশের মুল ফটকে পাখি আক্তারের সঙ্গে থাকা বিল্লালের জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে এ ঘটনায় তার নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত...

Read out all

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে আপন দুই নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লায় বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর...

Read out all

কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার

মারুফ আবদুল্লাহ:মৃত্যুদণ্ড সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা...

Read out all

চৌদ্দগ্রামে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় নয়জনের ফাঁসি ও নয়জনকে যাবজ্জীবন কারাদাণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে...

Read out all