×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা-৭ (চান্দিনা) উপ-নির্বাচনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লুৎফুর রেজা খোকন তার মনোনয়ন প্রত্যাহার করেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

বর্তমানে এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম রয়েছে। ধারনা করা হচ্ছে ন্যাপ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিবে। যার ফলে ড. প্রাণ গোপাল দত্ত এই আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হতে পারেন।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটায়
জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, ২০ তারিখ প্রতীক বরাদ্ধ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য গত ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
আগামী ৭ অক্টোবর ভোটের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কুমিল্লা-৭ (চান্দিনা) এই আসনের ভোটার রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all