×

নিজস্ব প্রতিনিধিঃ
গত সোমবার কুমিল্লা হয়ে নোয়াখালী যাওয়ার পথে গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক নব কুমার রাহা কুমিল্লার গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত অভয় আশ্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সাথে ছিলেন গান্ধি আশ্রম ট্রাষ্ট এর প্রশাসনিক কর্মকতা শংকর বিকাশ পাল,মনিটরিং কর্মকতা খায়রুজ্জামান খোকন,সমন্বয় কর্মকতা অসীম বকসী।এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অভয় আশ্রম এর উপদেষ্টা চন্দন কুমার রায়,অধ্যক্ষ তাপস বকসী, দিপ্তী রায় চন্দন , গান্ধী আশ্রম ট্রাষ্টের কুমিল্লা প্রতিনিধি গনেশ পাল,সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক নয়ন দেওয়ানজি প্রমুখ।ট্রাষ্ট পরিচালক নব কুমার রাহা গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত কুমিল্লা অভয় আশ্রম মার্কেটের সকল দোকান ভাড়াটিদের সাথে মত বিনিময় করেন।মতবিনিময় শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে অভয় আশ্রম নিজস্ব পুকুর ও নারিকেল গাছ ১ বছরের জন্য রাজীব সাহা নামের এক ব্যাক্তির নিকট লিজ প্রদান করা হয়। কুমিল্লা অভয় আশ্রম পরিদর্শন শেষে চৌয়ারায় অবস্থিত গান্ধী আশ্রম ট্রাষ্ট এর খুদ্র ঋন কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন।ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিদর্শন শেষে নোয়াখালীর উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনিশত পঁচাত্তর সালের রাষ্টীয় অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ধীন গান্ধী আশ্রম ট্রাষ্ট কে 2002 সালে তৎকালীন কুমিল্লা অভয় আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার নিখিলেশ দত্ত কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে কুমিল্লা অভয় আশ্রম পরিচালনার, দেখভালের ও উন্নয়নের সহ অভয় আশ্রম রক্ষার যাবতীয় সকল দায়িত্ব বাংলাদেশ গান্ধী আশ্রম ট্রাষ্ট কে প্রদান করে। গান্ধী আশ্রম ট্রাষ্ট দায়িত্ব নেওয়ার পর কুমিল্লা অভয় আশ্রমের ব্যাপক উন্নয়ন করেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্নয়ন করে যাচ্ছে।
বর্তমানে বাংলাদেশ গান্ধী আশ্রম ট্রাস্ট এর সভাপতির দায়িত্বে আছেন বিচারপতি সৌমেন্দ্র সরকার,ট্রাষ্টি হিসেবে আছেন নোয়াখালীর জেলা প্রশাসক , স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ কান্ট্রি হেড,সোনাইমুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অ্যাডভোকেট মো.মিছবাহ উদ্দিন সিরাজ, অধ্যাপক ডা.কামরুল হাসান এবং ট্রাষ্টি সচিব এর দায়িত্বে আছেন বাবু কৃষ্ণ দাস গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all