×


দেলোয়ার হোসেন জাকির।।

কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫ নং ওয়ার্ড মোগলটুলি থেকে সার্কিট হাউজ সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর বিলবোর্ড ভাংচুর করা হয়েছে।
সার্কিট হাউজ সড়কের অন্তত ২০ টি বিলবোর্ড ভেঙ্গে ফেলা হয় এবং বঙ্গবন্ধুর ছবি কেটে ফেলা হয়। দূর্বৃত্তরা রাতের আধারে বঙ্গবন্ধুর বিলবোর্ড ভাংচুর করেছে বলে ধারনা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পাছেন না স্থানিয় আওয়ামী লীগের নেতা কর্মীরাও। কুমিল্লা কোতয়ালী মডেল থানা থেকে মাত্র ৫শ গজ দূরে এমন ঘটনায় বেশ আলোচনা দেখে গেছে নেতা কর্মীদের মাঝে।
সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু বিলবোর্ড ভাঙ্গার বিষয়টি নজরে আসে সকলের। রোববার রাতে এ ঘটনা হয়েছে ধারনা করা হচ্ছে।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৭ টি ওয়ার্ডে বঙ্গবন্ধু বিলবোর্ড লাগানো হয়। এর মধ্যে ৫ নং ওয়ার্ড মোগলটুলিতেই বিলবোর্ড ভাংচুরের ঘটনা ঘটেছে। মোগলটুলি থেকে ডাকঘর পর্যন্ত সিসি ক্যামেরা রয়েছে, যারাই বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের মতো অপরাধ করেছে তা সিসি ক্যামেরায় রয়েছে। মোগলটুলি ওয়ার্ড যুবলীগ কর্মী জুলিয়াস মাকসুদ জ্যোতি ও আব্দুস সামাদ অপু এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সিসি টিভির ফুটেজ দেখে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।

সোমবার রাতে পুলিশ সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ কে সামাদ সাগর, তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all