×

মাহফুজ নান্টু। কুমিল্লা আদর্শ সদর উপজেলার গৃহহীণ আরও ১৫ পরিবার পাচ্ছেন নতুন ঘর। আগামী মঙ্গলবার নতুন ঘরের চাবি ও কাবুলিয়াত দলিল হস্তান্তর করা হবে। মাথা গুজার ঠাঁই পেয়ে উপকারভোগী পরিবারগুলোতে বইছে আনন্দের বন্যা।

আদর্শ সদর উপজেলা সূত্রে জানা যায়, উপজেলার পাঁচথুবী ইউনিয়নের কালিকাপুর ও বসন্তপুর মৌজায় ঘরগুলো তৈরী করা হয়েছে। পাঁচথুবী ইউনিয়নের ১৪ টি পরিবার এবং দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের ১ টি পরিবার পাচ্ছেন নতুন ঘর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি নির্মাণ করা হয়েছে নতুন আধাপাকা ঘরগুলো। পাকা দেয়ালের সাথে রঙ্গিন টিন লাগানো হয়েছে। দুই রুমের ঘরটিতে রয়েছে একটি রান্নাঘর। এছাড়াও পানি সরবরাহের জন্য রয়েছে নলকুপ। একটি পরিবারের বসরবাসের জন্য উপযুক্ত করেই তৈরী করা হয়েছে ঘরগুলো ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে যাচাই-বাছাই শেষে আরো পনেরটি গৃহহীন পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেয়া হবে। সে লক্ষ্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all