×

নিজস্ব প্রতিবেদক:

ঈদের জামাতে গুলিবিদ্ধ মোস্তাক আহম্মেদ ও তাঁর পরিবারেরর সদস্যদের উপর হামলাকারী দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবীতে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে হামলাকারী ও মদদদাতাদের কুশপুত্তিলিকা দাহ করা হয়।

৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় এ মানবন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আহত মোঃ মোস্তাক আহম্মেদ ভূইয়ার মা আম্বিয়া খাতুন, চাচাতো ভাই সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ডাক্তার সাইদুর রহমান, ইকবাল হোসেন মাষ্টার, আবুল হোসেন, কাউছার হোসেন বাপনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে ঈদের নামাজে গুলি করে মোস্তাকে আহত করা হয়েছে। তাঁর অবস্থা এখনও আশংকাজনক। আমরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানাচ্ছি।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, গত কিছু দিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা স্বত্বেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এর আগেও সে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

মামলার বাদী ইকরাম কবির ভূইয়া বলেন, ঈদের নামাজের আগমুহূর্তে আমার ভাইকে হত্যার জন্য গুলি করেছে ফরিদ মিয়ার ছেলে রুবেল। গত ২৫ ডিসেম্বর নির্বাচনের আগের দিন তার ঘর র‌্যাব অভিযান পরিচালনা করে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার পর আমার ভাই মোস্তাককে সন্দেহ করে তারা। রুবেলসহ সাত জনকে আসামী করে মামলা করে আমার ভাই মোস্তাক । এ বিরোধের জের ধরে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ঈদগাও জামাতে প্রকাশ্যে গুলি করে। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রুবেল নগরীর চকবাজার আলোচিত অস্ত্রের মহড়াতেও জড়িত আছে। গুলি করার ঘটনায় মামলা করা হলেও তাদের গ্রেফতার কার হচ্ছে না।

মানববন্ধনে অংশ নেয়া সবার দাবি আসামী রুবেল ভূইয়ার বিরুদ্ধে আগেও মামলা আছে। এখন আবার একজনকে হত্যার উদ্দেশ্য গুলি চালিয়েছে। তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হউক। মানবন্ধনের পরে ঘটনার প্রধান অভিযুক্ত রুবেলের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিকে আসামীদের গ্রেফতারের বিষয় নিয়ে জানতে চাইলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনার পর পরই আসামীরা আত্মগোপনে রয়েছে। ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকা। আসামীরা যেন কোন ভাবেই সীমান্ত পার হতে না পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আশা করি খুব শীঘ্রই আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঈদের দিন সকাল ৮ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে ঈদের জামাতে পূর্বশত্রুতার জেরে স্থানীয় রুবেল ভূইয়া এই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় স্থানীয় মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all