×


কুমিল্লা প্রতিনিধি।।
পাসপোর্ট অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধরের বিষয়টি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। কুমিল্লার ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন এই আদেশ দেন। পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহফুজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন।


সূত্রমতে,কুমিল্লায় পাসপোর্ট অফিসে ১৮ এপ্রিল তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ ওঠে উপ-পরিচালক নুরুল হুদার বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দুইজন সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়। ভিডিও ধারণের সময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে আসে। ২৬ এপ্রিল কুমিল্লা ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন স্বত:প্রণোদিত হয়ে র‌্যাবকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে তদন্তের ভার পড়ে পিবিআইয়ের ওপর। ১২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহফুজ। প্রাথমিক সত্যতার ওপর ভিত্তি করে গত ১৬ আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন পাসপোর্ট অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালকের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন ইস্যুর নির্দেশ দেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আদেশ লিপি প্রেরণের নির্দেশ দেয় আদালত। সমন তামিলের জন্য পরবর্তী ১৮ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all