×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা পুলিশের সোর্স সন্দেহে ধারালো অস্ত্রে কুপিয়ে এক যুবকের ডান হাতের রগ কেটে মারাত্মক রক্তাক্ত জখম করে মাদক ব্যবসায়ীরা।আদর্শ সদরের ৫নংপাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহপুর গোমতীর চরে সোমবার বেলা ১১টায় এঘটনা ঘটে। এব্যাপারে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন ভিকটিমের ভাই আক্তার হোসেন। অভিযোগ সূত্রে সরজমিনে অনুসন্ধান প্রকাশঃশাহপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র আনোয়ার(২৮) প্রতিদিনের মতো গরু চরানোর জন্য গোমতীর চরে যান। সোমবার বেলা ১১টায় হঠাৎ একই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র আনোয়ার (৩৮)ধারালো অস্ত্র নিয়ে এসে বলে-“তুই আমার মালের ইনফরমেশন দিয়ে ৮লাখ টাকার ক্ষতি করেচস, তুরে মেরে ফেলব বলে কুপ মারে”ডান হাতের রগ কেটে দেয়। কাটা রক্তা*ক্ত জখম হাতে জীবন বাঁচাতে ভিকটিম আনোয়ার লাফ দিয়ে গোমতী নদীতে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। এঘটনায় আহত আনোয়ারের ভাই আক্তার মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা এস আই এয়ামিন সুমন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায় নি, তার মোবাইল বন্ধ। উল্লেখ্যঃঅভিযুক্ত আনোয়ার এর বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। সে শাহপুরের চিহ্নিত মাদক কারবারি, খুচরা এবং পাইকারি বিক্রেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all