×

নিজস্ব প্রতিবেদক:

অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে শুরুতে ‘হাই প্রেসার-২’ নামের নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করা হয়েছি কিনা তা তদন্ত করা হবে ।

বুধবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল ।

গত ১৮ জুলাই কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে বাদী সূত্রে জানা গেছে।

মামলার বাদী কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, আমরা আশাবাদী এই মামলার ন্যায় বিচার পাব। তবে আমরা চেয়েছিলাম আসামীদের সরাসরি কোর্টে হাজির করা হোক। কেননা এই নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় সকল ডকুমেন্ট আমরা আদালতে উপস্থাপন করেছি । তবে বিজ্ঞ আদালত নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করা হয়েছি কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছে পিবিআইকে । আমরা মনে করছি কোর্টের অর্ডারটি আইনসিদ্ধ নয়। প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব ।

পিবিআই কুমিল্লার এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, আমরা মঙ্গলবার (১০ আগস্ট) এই মামলার প্রয়োজনী কাগজ পত্র হাতে পেয়েছি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে মামলাটি পর্যালোচনা চলছে । আশা করি দুই একদিনের মধ্যে মূল তদন্ত শুরু করা হবে।

উল্লেখ্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all