×

মাহফুজ নান্টু, কুমিল্লা।।

মধ্য রাতে আগুনে পুড়লো ১৪ টি দোকান। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে আসার আগে সব পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজারে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট উপজেলার ৭ নং হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমেদ ভুইয়া জানান, রাত ১২ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে বাজারের মুদি, কনফেকশনারী, ঔষধ ও হাসমুরগীর খাদ্যর দোকানসহ অন্তত ১৪ টি দোকান আগুনে ভস্মীভূত হয়।

আগুনে মা ফার্মেসীর সব ঔষধ পুড়ে ছাই হয়ে যায়। ফার্মেসীর স্বত্বাধিকারী আজিজুল হক মাইন বলেন, রাত সাড়ে ১২ টায় আগুনের খবর পাই। এ ঘটনার একঘন্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ততক্ষণে চোখের সামনে পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ঔষধের পাশাপাশি আমি বিকাশের ব্যবসা করতাম।

আগুনে চোখের সামনে নিজের কসমেটিকসের দোকানটি পুড়ে ছাই হয়। ব্যবসায়ী সারোয়ার আলম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেলো। এই ক্ষতি কেমনে কাটিয়ে উঠবো।

নাঙ্গলকোট উপজেলায় কোন ফায়ার সার্ভিস নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় লাকসাম উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আর এ কারনেই নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ক্ষতির পরিমান বাড়ে।

লাকসাম ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন জানান, ঘটনা শুনে আমরা একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে অধিকতর তদন্তে নিশ্চিত হতে পারবো কি কারনে আগুনের সূত্রপাত ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার...

Read out all

কুমিল্লায় ৮ টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক: রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির...

Read out all

ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন

আবদুল্লাহ মারুফ ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই...

Read out all

ট্রেন দুর্ঘটনা: একসাথে ঈদের কেনাকাটা হলো না ১১ বন্ধুর, না ফেরার দেশে ৩ বন্ধু

অনলাইন ডেস্ক: ঈদের কেনাকাটা করতে ওরা এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলন্টেশন থেকে ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন...

Read out all

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বিতাড়িত করার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তানদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বাড়ী...

Read out all

কুমিল্লায় প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লায় এক প্রবাসীর পরিবারে হামলা চালিয়ে প্রবাসীর মা ফিরোজা বেগমসহ কয়েকজনকে আহত করার অভিযোগ পাওয়া...

Read out all