×


আব্দুর রহমান:


কুমিল্লার মনোহরগঞ্জে একটি বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই সুজয় কুমার মজুমদার।
নিহতরা হলেন- ওই বাড়ির মাসুদ আলমের ছেলে নাজমুল

হাসান (১০) একই বাড়ির রিপন মিয়ার মেয়ে রিংকি আক্তার (১২)। এ ঘটনার সময় অন্য এক নারী ও এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন। আহত শিশুর নাম মাইশা আক্তার বলে জানা গেছে। তার অবস্থা সংকটাপন্ন ।
স্থানীয়রা জানান, ওই বাড়ির এক নারী বার্ধক্যজনিত কারণে মুমূর্ষ অবস্থায় থাকায় তাকে দেখতে বিভিন্ন স্থান থেকে স্বজন ও প্রতিবেশিরা আসেন বৃহস্পতিবার সকাল থেকে। এ সুযোগে বিকেলে ওই বাড়ির আমির হোসেনের মালিকানাধীন একতলা ভবনের ছাদে কয়েকজন শিশু খেলাধুলা করতে যায়। এক পর্যায়ে তারা গাছ থেকে আম পাড়তে গেলে ওই বাড়ির মাসুদ আলমের ছেলে নাজমুল হাসান (১০) ভবনের ছাদের উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুত্বর আহত এক নারী ও অন্য দুই শিশু। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে সন্ধ্যার পর ওই বাড়ির রিপন মিয়ার মেয়ে রিংকি আক্তার (১২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যায়।
এসআই সুজয় কুমার মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে নিহত শিশু নাজমুল হাসানের সুরতহাল রিপোর্ট তৈরি করি। এ সময় অন্যদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে রিংকি আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all