×

নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় তার ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

ফেসবুক লাইভে দেখা যায়, প্রথমে অফিসে প্রবেশ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে নেন বাইজিদ। তারপর একে একে অফিসে থাকা টিভি, চেয়ার ভাঙচুর শুরু করেন। এ সময় কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি কারও কথা শোনেননি। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, স্থানীয় এমপির ছবি সংবলিত রাজনৈতিক ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন। 

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার বলেন, দলের জন্য আমাদের পরিবার অনেক কিছু করেছে কিন্তু দল আজ আমাদের কী দিল? আমার বাবা দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কিন্তু আমার বাবা নৌকা প্রতীক পান না। তাই রাগে আমাদের নিজ অফিস ভাঙচুর করেছি। কিন্তু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে আগুন দেইনি।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন বলেন, লাইভে অফিস ভাংচুরের বিষয়টি নজরে এসেছে। নৌকা প্রতীক না পেলে আওয়ামীলীগ অফিস ভাংচুর করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। একজন প্রকৃত ছাত্রলীগ আদর্শবান ব্যক্তি এমন কাজ করতে পারে না। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বালিনা মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ মাদানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ মাদরাসার বিভিন্ন ফান্ড ও অনুদান থেকে...

Read out all

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড; ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাতব্বর হাজী নুরুল হককে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে খুন করার অপরাধে ৬ জনকে মৃত্যুদণ্ড; সেই সাথে ৫০ হাজার...

Read out all

ব্রাহ্মনপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মনপাড়ায় চান্দলা ও মাধবপুরে পৃথক দুটি অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারীসহ ২ মাদক কারবারি আটক করে পুলিশ। তারা হলেন নোয়াখালী বেগমগঞ্জ...

Read out all

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত প্রবেশের সময় বিজিবির হাতে ৩০ রোহিঙ্গা আটক

সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর  সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের  সময়   খাড়েরা বিজিবির হাবিলদার বজলু ইসলাম, ল্যান্স...

Read out all

এবার কুমিল্লায় অগ্নিকাণ্ড

মোহাম্মদ শরীফ, কুমিল্লা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগুনে পাঁচ দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানা গেটের বিপরীতে...

Read out all

কুমিল্লায় দীর্ঘক্ষণ পড়ে আছে যুবকের লাশ; উদ্ধারে সিদ্ধান্তহীনতায় রেলওয়ে ও থানা পুলিশ !

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে রেলওয়ে ও থানা পুলিশ । মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে...

Read out all