×

(মোঃ শাহীন আলম, চৌদ্দগ্রাম )
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ চারজন আহত হয়েছে। চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় একটি দেশী তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আতিকুর বিশ্বাস মুকুল, কনষ্টেবল সারোয়ার হোসেন ও কনষ্টেবল নাছির হোসেন। সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রোববার রাত পৌনে দুইটায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বান্নী বাজারের পূর্ব পাশে কিং ছুপুয়া গ্রামের জনৈক আবুল হাশেমের উচু জমির উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে-এমন খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল দুইদিক থেকে তাদেরকে ঘেরাও করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা ও এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশ জানমাল ও আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি করে। মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে অন্ধকারে উত্তর দিকে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলিতে নবী হোসেন নামের এক মাদক ব্যবসায়ী বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় একটি দেশী তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

সে পাশ্ববর্তী জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের পুত্র। তার বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি, চোরাচালান ও মাদকসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন আছে। বর্তমানে সে পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোলাগুলির ঘটনায় নবী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি আবুল ফয়সল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all