×

(সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং)
পড়া না পাড়ায় গৃহ শিক্ষিকা বেত্রাঘাত করলে রাগে ক্ষোভে ৫ম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী গলায় ফাস দিয়ে আতœহত্যা করেছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস মধ্যপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ৪ সন্তানের মধ্যে ৩য় সন্তান দেউশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী আখি আক্তার (১০)।

আখি এবং তার ছোট ভাই একই স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র জাবেদ প্রতিদিন সকাল সাড়ে ৭টায় তাদের নিজের ঘরে পাশের বাড়ীর কিন্ডার গার্টেন এর শিক্ষিকা লীমা আক্তারের নিকট প্রাইভেট পড়ত। বুধবার সকালে প্রাইভেট পড়া অবস্থায় পড়া না পাড়ায় গৃহ শিক্ষিকা তাকে বেত্রাঘাত করে। বিষয়টি নিশ্চিত করেছে আখির ছোট ভাই জাবেদ।

নিহত আখির মা ফরিদা আক্তার জানায়, সকাল ৯টায় অন্যান্য দিনের মত প্রাইভেট পড়া শেষে আখিকে খুজে না পেয়ে ১৫/২০মিনিট পর তিনি বাড়ির ছাদে গিয়ে দেখেন ছাদের সিড়ির দরজার সাথে আখি গলায় ওড়না পেচিয়ে ফাস দিয়ে অর্ধমৃত্যু অবস্থায় ঝুলে আছে। তাৎক্ষণিক তিনি আখিকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে বাচাতে হাসপাতালে নেবার চেষ্টা করলে পথেই আখি মৃত্যুবরণ করে।

খবর পেয়ে ব্রাহ্মনপাড়া থানার এসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে এ প্রতিনিধিকে জানান, লাশের গলায় ফাসের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের অন্য কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all