×

অমিত মজুমদার, কুমিল্লা

কুমিল্লায় নরমাল ডেলিভারীতে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছে সাদিয়া আক্তার নামে এক প্রসূতি । মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল ৩ টায় কুমিল্লা নগরীর গোমতী হসপিটালে গাইনী সার্জন ডাঃ শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধায়নে নরমাল ডেলিভারী করানো হয় ।

জন্ম নেওয়া চার সন্তানের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে শিশু রয়েছে। তারা বর্তমানে কুমিল্লা মর্ডান হসপিটাল নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) সুস্থ আছেন। তবে এখনও বিপদ মুক্ত নয় । এই চার শিশুর মা হলেন কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী লালবাগ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী সাদিয়া আক্তার।

সাদিয়া আক্তারের স্বামী জিল্লুর রহমান জানান, বর্তমানে হসপিটালে নিয়ে গেলেই সিজার করিয়ে ফেলে । তবে ডাঃ শাহিদা আক্তার রাখি আমার স্ত্রীকে চেকআপ করিয়ে বলছে বাচ্চাগুলোর পজিশন ঠিক আছে। তিনি নরমাল ডেলিভারী করার জন্য বললে আমরাও রাজি হয়ে যাই । আল্লাহর রহমতে কোন সমস্যা ছাড়াই ৪ সন্তানের বাবা হলাম । এনআইসিইউ ৪ টি শিশুই সুস্থ আছে। ডাক্তার রাখি ম্যাডামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । আমি সকলের নিকট দোয়া কামনা করছি। আমার ৪ বছরের একটি মেয়ে সন্তান আছে ।

গাইনী সার্জন ডাঃ শাহিদা আক্তার রাখি বলেন, নরমাল ডেলিভারীতে ৪ শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি । প্রসূতি সাদিয়া আক্তার ও সুস্থ্য আছে । কোন রকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারীতে চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে কিনা শুনেনি । তার আগে আমি একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলেভারী করেছি। আমি নিয়মিত তাদের খোঁজ খরব রাখছি । চারশিশুর মধ্যে ১ম জনের ওজন প্রায় ১১০০ গ্রাম, ২য় জনের প্রায় ১০০০ গ্রাম, ৩য় জনের ওজন প্রায় ৯০০গ্রাম, আর ৪র্থ জনের ওজন প্রায় ৮০০ গ্রাম।

গাইনী সার্জন ডাঃ শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধায়নে নরমাল ডেলিভারী করানো হয়

তিনি আরও বলেন, অনেক রোগী অভিযোগ করে বলেন হসপিটালে গেলে সিজার করানো হয়। সেই ধারণাটা ভুল । আমরা চেকআপ করে বাচ্চার অবস্থা ভাল থাকলে প্রসূতিকে রিস্ক বেনিফিট কাউন্সেলিং করি । তখন প্রসূতি মানসিক ভাবে প্রস্তুত থাকলে নরমাল ডেলিভারিই করা হয় । নরমাল ডেলিভারীতে কিছু সময় ঝুঁকি থাকে । তবুও সব কিছু ঠিক থাকলে নরমাল ডেলেভিরী করার চেষ্টা করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all