×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকান্ড ঘটনায় ৬ হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মােহাম্মদ রাব্বি ইসলাম অন্তু (১৯) সোমবার (২৯ নভেম্বর)  আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে  কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সােহান সরকার বলেন, গ্রেফতার সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু আদালতে জবানবন্দি দিয়েছে।  আদালতকে জানিয়েছে, সে হিট স্কোয়াডের সদস্যদের অটো ভাড়া করে দিয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ পর্যালােচনা এবং প্রযুক্তির সহায়তায় হিট স্কোয়াডের ৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। কিলিং মিশনে অংশগ্রহণকারী সদস্যরা হল- শাহ আলম, সাজেন, সাব্বির, জেল, সােহেল, নাজিম এবং ফেনী থেকে আগত একজন অজ্ঞাত ব্যক্তি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, আসামিরা ঘটনার আগের রাতে আসামি সাজেনের বাসায় বৈঠক করে এবং ঘটনার দিন বিকেল ৪  টায় একটি অটোরিকশা ভাড়া করে কাউন্সিলরের অফিসের দিকে রওনা দেয়।  অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all