×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা বুড়িচংয়ে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে সাংবাদিক মাহফুজ বাবু কে লাঠি দিয়ে পেঠালো সন্ত্রাসীরা। সে কুমিল্লার স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত রয়েছেন। সে বর্তমানে কুমিল্লা আদর্শ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার সকাল ৯ টায় নাজিরা বাজার আলম মেডিকেল হলের সামনে হামলা করে মাহসড়কের চাঁদাবাজকারী গোলাম আব্বাস (গনি) সহ আরো তিন চারজন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক বাবুকে মারধরের শুরু করলে পালিয়ে বাঁচার চেষ্টার করে। দৌঁড় দেওয়া সময়র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ট্রাকের চাপায় পিষ্ট হওয়া থেকে অল্পের জন্য বেঁচে যায়।

গত কয়েক দিন আগে ‘‘মহাসড়কের কুমিল্লা অংশে প্রকাশ্যে চাঁদাবাজি; বিক্ষোভ; সাংবাদিককে হুমকি’’ এ শিরোনামে সংবাদ প্রকাশ ও জাগো কুমিল্লার ফেসবুক পেইজে লাইভ করা হয়। উক্ত সংবাদের জেরে তার উপর হামলা করে সন্ত্রাসীরা। এ বিষয়ে তিনি থানা অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে আহত সাংবাদিক মাহফুজ বাবু বলেন, আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য হামলা চালায় গনি তার ছেলে ইকবাল সহ আরো তিন চার জন। এসময় আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়ে রাস্তার অপর প্রান্তে পুলিশ ফাড়িতে আশ্রয় নিয়ে কোন মতে রক্ষা পাই। বেহুশের মত দৌড়াতে গিয়ে ট্রাক চাপায় অল্পের জন্য বাঁচলাম। নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালের ১৩নং বেডে ভর্তি আছি। তবে আতংকে আছি পরিবারের জন্য। বাড়িঘর জ্বালিয়ে দেবে বলে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। যে কোন মুহুর্তে গুম বা খুন ও করবে বলে রাস্তায় দাড়িয়ে শতশত মানুষের সামনে চিৎকার করে বলেছে সন্ত্রাসী গনি মিয়া । যে হামলা করেছে সে কুমিল্লার বুড়িচং কোতোয়ালি সহ বিভিন্ন থানায় গাড়ী ডাকাতি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

নিউজ করার ক্ষমতা কই পাইছস কত বড় সাংবাদিক তুই দেখি ” ?একথা বলেই শতশত লোকের সামনে আমার উপর হামলা করে। অল্পের জন্য প্রানে বেচে গেছি। আপনাদের দেয়া ছিলো বলেই। তার ব্যবসা বলতে নিমসার বাজারে কাচাবাজার পরিচালনার অন্তরালে মামুনের ইয়াবার চালান আদান প্রদান করে। আর মহাসড়কে চাঁদাবাজি সহ ঝামেলাপূর্ণ জমি জবর দখল, চাঁদাবাজি, জুয়া সহ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশের এলাকার ত্রাসেরর রাজত্ব কায়েম করে রেখেছে এই গনি মিয়া।

এ বিষয়ে হামলাকারী গোলাম আব্বাস গনি বলেন, আমি তাকে মেরেছি, কেন মেরিছি তা আমি আপনাকে বলতে পারবো না। একজন সাংবাদিকের গায়ে হাত তোলার দায়িত্ব কে দিলো, এমন প্রশ্নের জবাব উল্টো প্রতিবেদককে হুমকি দিয়ে বাড়ির ঠিকানা জানতে চান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কলও দেওয়ার হবে প্রতিবেদককে তিনি জানান।

এ বিষয়ে নাজিরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান রুবেল বলেন, সাংবাদিক মাহফুজ বাবু আহত অবস্থায় আমাদের ফাঁড়িতে আসার পর আমি তাকে হাসপাতালে প্রেরণ করছি। যেহেতু ঘটনাটি বুড়িচং থানায় হয়েছে। তবে আমরা তাদের আইনী সহযোগিতা করছি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, হামলাকারী গনি মিয়া গ্রেফতারের জন্য অভিযান চলছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ফাঁড়িতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা আইনশৃঙ্গলা সভায় সাংবাদিকের উপর হামলার বিষয়েটি উত্থাপন করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকরা প্রকৃত তথ্য তুলে ধরলে তাদের উপর হামলা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন বলেন, বিষটি আমরা দেখছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all