×

নিজস্ব প্রতিবেদক:

সন্তান গর্ভে থাকা অবস্থায় গত ২০ পূর্বে  করোনা আক্রান্ত হয়েছে শোয়েব মাহমুদ ভূঁইয়ার স্ত্রী ।  তবে গত ৪ দিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও বাঁচানো যাইনি গর্ভের সন্তানকে । শুক্রবার (১৩ আগস্ট)  রাত দেড়টায় কুমিল্লার একটি বেসরকারি হসপিটালে মৃত অবস্থায় জন্মগ্রহন করে। মায়ের গর্ভে বাচ্চাটির বয়স ছিল ৭মাস ১৫দিন।

এ বিষয়ে নবজাতক বাচ্চাটির পিতা শোয়েব মাহমুদ ভূঁইয়া বলেন, স্ত্রীকে নিয়ে কুমিল্লা নগরীর মুরাদপুরে থাকি। গত বছর আমাদের বিয়ে হয়েছে।  এটাই আমার প্রথম সন্তান ছিল । কিন্তু আমাদের ভাগ্য খারাপ সন্তানের মুখ দেখলেও জীবত দেখতে পারিনি । করোনা আক্রান্ত হওয়ার পর নিয়মিত পরীক্ষায় করিয়েছি।  বাচ্চাটি  স্বাভাবিক অবস্থায় ছিল । কিন্তু গত ৪ দিনে করোনা পজেটিভ আশার পর আমার স্ত্রীর সন্দেহ হয় বাচ্চা নড়াচড়া কম করছে । পরবর্তীতে গাইনী বিশেষজ্ঞ দেখানোর পর জানানো হয় আমাদের সন্তান আর বেঁচে নেই।   পরে ডাক্তার মৃত নবজাতকটি নরমাল ডেলিভারী করতে সক্ষম হয়। আমার স্ত্রী এখন ভাল আছে, তবে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। গভীর রাতে কোথায় কাফনের কাপড় পাব তাই কোন উপায় না পেয়ে বিবেক সংগঠনকে জানানো হয়।

“বিবেক” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, রাত দেড়টার পর আমাদের হটলাইনে কল করে এই নবজাতকটি দাফন করার অনুরোধ করেন। আমি প্রথমে বলেছি সকালে আসব। তবে ডাক্তার মৃত নবজাতকটি দ্রুত সময়ের মধ্যে দাফন করার অনুরোধ করেন। পরবর্তীতে বিবেকের সদস্যরা নবজাতকটিকে গোসল, জানাযা নামাজ শেষ কুমিল্লা টমছম ব্রীজ কবরস্থানে রাত তিনটায় দাফন সম্পন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all