×

(মো. তপন সরকার,হোমনা)

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টা দোকান ঘর পুড়ে ছাই হয়ে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ৯ টা থেকে হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার ফায়ার সার্ভিসের তিন ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ৩টি গ্যাস সিলিন্ডারের দোকানের আগুন ছড়িয়ে পড়ার কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ক্রমেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসায়ী দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাওয়ায় অনেকেই মালামাল বের করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আগুনের ঘটনার পরপরই হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ নাজমুস সোয়েব, উপজেলা চেয়ারম্যান এ্যাড.আজিজুর রহমান মোল্লা, থানার ওসি রসুল আহমদ নিজামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, পৌর মেয়র এ্যাড, নজরুল ইসলাম,কুমিল্লা(উঃ)জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরীর প্রতিনিধিদল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি, আগুনে বাজারের প্রায় ৪০ টি দোকান ভস্মীভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all