×

অনলাইন ডেস্ক:

পরীক্ষা শেষে সহপাঠী বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে গিয়েছিল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। বৃষ্টিতে ভিজে খেলার সময় হঠাৎ বজ্রপাতে প্রাণ গেছে ওই শিক্ষার্থীর।

রবিবার (১৯ মে) বিকেলে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কুমিল্লা কোটবাড়ি এলাকার রামপুরে একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে। এদিন রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই ছাত্রের মরদেহ গ্রহণ করেছে তার স্বজনরা।

ওই শিক্ষার্থীর নাম মো. রিমন হোসেন (১৭)। তিনি জেলার মনোহরগঞ্জ উপজেলার উত্তর উলুপাড়া গ্রামের রেজাউল করিম বাবলুর ছেলে। চার ভাই-বোনের মধ্যে রিমন দ্বিতীয়। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রথম বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ছিলেন।

ওই ছাত্রের পরিবারের সদস্য ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম সেমিস্টারের বোর্ড পরীক্ষা দিতে রিমন রবিবার সকাল ৮টায় জেলার লাকসামের বাসা থেকে বের হয়। পরীক্ষা শেষে এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের পাশের ওই খেলার মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে যায় সে। খেলা চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাঠেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। পরে সহপাঠী এবং স্থানীয়রা তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে রাতে হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন রিমনের স্বজনরা।

রবিবার রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, আমাদের শিক্ষার্থী রিমনের এমন মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রিমনের বাবা রেজাউল করিম বাবলু বলেন, আমার ছেলেটার আর বাড়ি ফেরা হলো না। খেলতে গিয়ে ছেলেটা লাশ হলো। ছেলেটার নিথর দেহটা বাড়ি নিয়ে যাচ্ছি। কীভাবে এই মৃত্যু মেনে নেব?

রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, আমি আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম।
ছাত্রের মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all