×


নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় নবনির্বাচিত তিন এমপিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চতুর্থবারের মতো কুমিল্লা-৬ ( সদর ও সিটি করপোরেশন) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
গতকাল সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো তারা। শ্রদ্ধা জানানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত তিন এমপিরা হলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী উওর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও কুমিল্লা-৫ ( বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের কেটলি প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এম এ জাহের।

এসময় মহানগর আওয়ামী লীগ, মুরাদনগর, দেবদ্বার ও বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিক সাথে প্রতিক্রিয়ায় এমপি বাহার বলেন, নবনির্বাচিত তিন এমপিই আওয়ামী পরিবারের সদস্য। তাদের পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তারা দীর্ঘ সময়ের দলের পরীক্ষিত নেতা।বিগত সময়ে তাদের এলাকায় যারা দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তারা তাদের সাথে প্রফার বিহেভ( যথাযথ মূল্যায়ন) করেননি। কিন্তু তৃনমূলের কর্মীদের সাথে তাদের সম্পর্ক ছিল গভীর।সে কারণে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেও জয়ী হয়েছেন। তারা জয়ী হয়ে আমাকে ফুল দিতে এসেছিলেন, আমি তাদেরকে দিয়ে বঙ্গবন্ধু মূর্ালে ফুল দিতে এসেছি। কারণ আমাদের সকলের আদর্শ বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all