×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার দেবিদ্বারে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক দোলন (৩৫)  নামে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে ভিংলাবাড়ী  মির্জানগর   এলাকার  মৃত আব্দুল্লাহ ভূইয়া ছেলে। অাত্মরক্ষার্থে জান-মালের নিরাপত্তায় ২৩ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।

সোমবার রাত ১ টায় ভিঙ্গলাবাড়ি গোমতী নদীর তীরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। এ সময় পুলিশ ১০ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, ১টি পাইপগান, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি কার্তুজের খোসা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার  আব্দুল্লাহ আল মামুনের  নেতৃত্বে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গেলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি বর্ষণ ও ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও অাত্মরক্ষার্থে নিজস্ব জান-মালের নিরাপত্তায় পাল্টা গুলি বর্ষণ করে। অন্যান্য অজ্ঞাতনামা  অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের এলেপাথাড়ি গুলিতে তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

এক নজরে দেখুন নিহত দোলনের বিরুদ্ধে যত মামলা:

১। দেবীদ্বার থানার মামলা নং-১৪/১২৯, তাং-১১/০৫/২০১৬, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
২। দেবীদ্বার থানার মামলা নং-৪, তাং- ০৭/০৩/২০১৫, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
৩। দেবীদ্বার থানার মামলা নং-২৪, তাং-২৯/০৫/২০১৪, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
৪। দেবীদ্বার থানার মামলা নং-৭, তাং- ১৯/১১/০৭, ধারা-১৯(১)এর১(ক)/৩৩(১) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৫। চাঁদপুর জেলার কচুয়া থানার মামলা নং-১৯, তাং-২৫/০৫/১৭ খ্রিঃ, ধারা-৪৫৭/৩২৩/৩২৪/৩৫৪/ ৩৮০/৩৪ দঃবিঃ
০৬। কুমিল্লা এর মামলা নং-২৬, তাং- ৩০/০৮/২০১২, ধারা-১৯(১)(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৭। মুরাদনগর থানার মামলা নং-০১, তাং-০১/০১/১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৮। দেবীদ্বার থানার মামলা নং-১৩, তাং-১৮/০৫/২০০৭, ধারা-১৯(১)এর১(ক)/২৫/৩৩(১) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
০৯। মুরাদনগর থানার মামলা নং-৮/২৬৩, তাং-০৮/১০/২০১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১০। দেবীদ্বার থানার মামলা নং-৪/২৮, তাং-০২/০২/২০১৮, ধারা-১৯(১) এর ৭(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১১। দেবীদ্বার থানার মামলা নং-২২/২২, তাং-২৬/০১/২০১৮, ধারা-১৯(১) এর ৯(খ)/১৯(১) এর ৭(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১২। মুরাদনগর থানার মামলা নং-৬/৬২, তাং-১৮/০৪/২০১৮, ধারা-১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।

এদিকে কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ২২ থেকে ২৮ মে পর্যন্ত ৯ জন তালিকভুক্ত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মাদক পাচারের অন্যতম রুট ভারতীয় সামান্তবর্তী উপজেলার আদর্শ সদর , সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম , বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় পুলিশ – মাদক ব্যবসায়ীদের মধ্যে পৃথক বন্দুক যুদ্ধে তারা নিহত হয়।

২২ মে মঙ্গলবার রাত একটায় আদর্শ সদরের বিবির বাজার এলাকায় শরীফ নামের (২৬) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। সে সদর দক্ষিণ উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে।
পৃথক অভিযানে একই স্থানে পিয়ার আলী (২৮) বন্দুক যুদ্ধে নিহত হয়। সে আদর্শ সদর উপজেলার শুভপুর গ্রামের আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৩ টি মামলা ছিল।

২৩ শে মে বুধবার রাত সাড়ে ১২ টায় আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকায় ইসহাক ওরোফে ইসা (৩৫) ) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। সে আদর্শ সদর উপজেলার আব্দুল জলিলে ছেলে। তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে।

২৪ মে বৃহস্পতিবার রাত একটায় চৌদ্দগ্রামের আমানগন্ডায় এলাকায় পুলিশের বন্দুক যুদ্ধে বাবুল, ওরোফে লম্বা বাবুল নিহত হয়। সে চৌদ্দগ্রামের বৈদ্দের খিল গ্রামের আমান মিয়ার ছেলে।তার বিরুদ্ধে ৫ টি মামলা ছিল।

একই সময় সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন এলাকায় রাজিব (২৬) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। সে সদর দক্ষিণ চাঙ্গিনি গ্রামের মৃত শাহ আলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৩ টি মামলা ছিল।

২৫ মে শুক্রবার রাত ১২ টায় বুড়িচং উপজেলার মহিষপাড়া এলাকায় কামাল হোসেন, ওরোফে ফেন্সি কামাল (৫১) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। সে আদর্শ সদর উপজেলার রাজমঙ্গল গ্রামের হিরণ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা ছিল।
২৬ মে শনিবার রাত দেড়টায় ব্রাহ্মণপাড়ার বাগড়া এলাকায় বাবুল (৪০) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। সে ব্রাহ্মণপাড়া আশাবাড়ি গ্রামের আব্দুল মালেকে ছেলে। তার বিরুদ্ধে ১৬ টি মামলা রয়েছে।

একই সময় আলমাস(৩৬) নামে শীর্ষ মাদক ব্যবসায়ী বন্দুক যুদ্ধে নিহত হয়। সে ব্রাহ্মণপাড়া এলাকায় দক্ষিণ তেতা ভূমি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে।
এছাড়া পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লার বিভিন্ন উপজেলায় নারী সহ কয়েক শতাধিক মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all