×

অনলাইন ডেস্ক:
ইত্যাদি এখন ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি ঈদেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি দেখার জন্য। এবারের ঈদ ইত্যাদির নানা চমকের একটি হচ্ছে এই প্রজন্মের জনপ্রিয় চার তারকাকে নিয়ে একটি বিশেষ মিউজিক্যাল পর্ব।

পুরনো দিনের দুটি জনপ্রিয় গানের সঙ্গে সে সময়কার কথা আর তার বর্তমান রূপ কেমন— তাই তুলে ধরা হয়েছে নৃত্য-গীত-ছন্দ-সুরে, পুরো গানে। নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশী সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে সুরে সুরে। নাচে-গানে এই পর্বটিতে প্রাণবন্ত অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা অপূর্ব, অভিনেত্রী মম ও মোনালিসা। সঙ্গে আছেন কয়েকশ নৃত্যশিল্পী। শত ব্যস্ততার মাঝেও এই তারকারা ইত্যাদির এই গানটির জন্য আন্তরিকতার সঙ্গে মহড়া করেছেন। শিল্পীরা বলেন, শত ব্যস্ততা থাকলেও তাদেরও প্রিয় অনুষ্ঠান ইত্যাদির জন্য সময় বের করতে চেষ্টা করেন।

ইত্যাদি যেন শিল্পীদের একটি মিলনমেলা। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন ঈদের বিশেষ ইত্যাদি প্রচার হবে। ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিডিও প্রতিষ্ঠান। ইত্যাদি প্রচার হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে...

Read out all

ইউটিউবার রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।...

Read out all

“প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি সত্যি নয়”

অনলাইন ডেস্ক: অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই গুঞ্জনটি ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। এরইমধ্যে অনেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে অভিনেতার...

Read out all

আবারও বিয়ে করলেন নায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। পাত্র আধফাকুর রহমান রবিন। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব...

Read out all

কনসার্টে গান গাইলেন নায়িকা বুবলী!

অনলাইন ডেস্ক: বুবলী ছিলেন সংবাদ পাঠিকা, এখন পুরোদস্তুর নায়িকা। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবেই ঢালিউডে তার বিচরণ। সেই বুবলী কিনা গান...

Read out all

কনসার্টে গান গাইলেন নায়িকা বুবলী!

অনলাইন ডেস্ক: বুবলী ছিলেন সংবাদ পাঠিকা, এখন পুরোদস্তুর নায়িকা। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবেই ঢালিউডে তার বিচরণ। সেই বুবলী কিনা গান...

Read out all