×

নিজস্ব প্রতিবেদক:
বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে কুমিল্লা মুক্ত দিবসে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লা।


বুধবার (৮ ডিসেম্বর) বিকেল পাঁচটায় কুমিল্লার একটি পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লা।

সংবর্ধিত অতিথিরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কিরণময় দত্ত, বীর মুক্তিযোদ্ধা নঈমুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী কুমিল্লার সাবেক পরিচালক ডঃ মিজানুর রহমান।
কুমিল্লায় জুয়েলারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত (১৩, ১৪, ১৫) মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরজাহান আলম পুতুল, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নিতীশ সাহা, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোকিত কুমিল্লার প্রধান সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all