×

নিজস্ব প্রতিবেদক:

“বিচার হয় না সাংবাদিক হত্যার। সংবাদ প্রকাশের জেরে নির্যাতনের শিকার হওয়া বহু সাংবাদিক বিচার পাননি। কেউ কেউ বিচার হবে না এমন ধারণার বশবর্তী হয়ে বিচার চাইতেই যাননি।  ২রা নভেম্বর জাতিসংঘ স্বীকৃত ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস’। কুমিল্লায় আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস হিসেবে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা আলোচনা সভা ও নির্যাতিত  সাংবাদিকদের সম্মননা প্রদান অনুষ্ঠান করেছে । 

    কুমিল্লায় হিলটন টাওয়ারের ৬ষ্ঠ তলায় চাটার্ড লাইফ ইসিওরেন্স কোম্পানীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় ও বাংলাভিশন টিভির প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ,দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম, চাটার্ড লাইফ ইসিওরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থপনা সম্পাদক শাহাজাদা এমরান, ,সাংবাদিক ইউনিয়ন কুমিল্লার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার সম্পাদক এম ফিরোজ মিয়া, লেখক কলামিষ্ট ও সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার যুগ্ন সাধারণ সম্পাপদক রবিউল বাশার খান,লেখক ও কলামিষ্ট সাংবাদিক ডাঃ আবদুল আউয়াল। দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে কুমিল্লায় সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনকালে হামলাও নির্যাতনের শিকার এবং  কারানির্যাতিত হয়েছেন এমন ৫জন সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে এবং সম্মননা ক্রেষ্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়। সম্মননা প্রাপ্ত নির্যাতিত সাংবাদিকরা হচ্ছেন ,দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান,কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, ও জাগো কুমিল্লা অনলাইন পত্রিকার সম্পাদক অমিত মজুমদার। তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান। সম্মননা প্রাপ্ত নির্যাতিত সাংবাদিকদের মধ্যথেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান।  অনুষ্ঠানে বক্তরা বলেন, হামলাকারীদের শাস্তি নিশ্চিত হলে অপরাধিরা সাংবাদিকদের ওপর আর হামলার সাহস পাবেনা।  এই ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে একতা ও ঐক্য সৃষ্টি করতে হবে  এবং  রাজনৈতিক দলীয় লেজুরবৃত্তি বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all