×

(জাগো কুমিল্লা.কম)

বাংলা ভাষায় প্রচারিত কুমিল্লার সর্বপ্রথম আধুনিক রেসপনসিভ ডিজাইনের সংবাদ মাধ্যম জাগো কুমিল্লা ডটকম এর ফেসবুক লাইকে অর্ধ লক্ষাধিক পাঠকের হৃদয় স্পর্শ করেছে।

আমাদের দেশ বিদেশের অগণিত পাঠক, শুভানুধ্যায়ী ও একঝাঁক উদ্যোমী সংবাদকর্মীর অক্লান্ত প্রচেষ্টায় মাত্র দেড় বছরের মধ্যেই এ সাফল্য।

“কুমিল্লার সব খবর সবার আগে” এই স্লোগান নিয়ে এই অনলাইন নিউজ পোর্টালটির যাত্রা শুরু হয় মাত্র দেড় বছর আগে। সোমবার সকালে জাগো কুমিল্লা ডট কম ফেসবুক পেইজে লাইক সংখ্যা অর্ধ লক্ষাধিক অতিক্রম করে।অতি অল্প সময়ে আমাদের এই সাফল্যে দেশ বিদেশের অগণিত পাঠক, শুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা।

আমাদের পথচলার শুরু থেকে ছিল তরুণ উদ্যোমী একঝাঁক সংবাদকর্মী। চালু হওয়ার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে জাগো কুমিল্লা ডট কম।

পাঠক চাহিদাকে গুরুত্ব দিয়ে রয়েছে নিউজের পাঠকের কলাম। রয়েছে প্রতিদিনের তরতাজা খবর। রয়েছে ভিতরে-বাইরে একঝাঁক প্রতিশ্রুতিশীল কর্মিবাহিনী।

সংবাদমাধ্যম হিসেবে পাঠকের আস্থা ও বিশ্বস্ততা অর্জনে জাগো কুমিল্লা ডটকম আপন কর্মদক্ষতায় এখন অনেক অগ্রসর। আগামী দিনে আরো পরিশীলিত ও বিশ্বস্ততার মাপকাঠিতে এগিয়ে যেতে চায়। ইতিমধ্যে আস্থার সে স্থানটিতে পৌঁছাতে অনেকটাই সক্ষম হয়েছে জাগো কুমিল্লা ডটকম।

জাগো কুমিল্লা ডট কমের সম্পাদক অমিত মজুমদার দেশ বিদেশের সকল পাঠকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা যেহেতু নির্দিষ্ট জেলা কুমিল্লা নিয়ে কাজ করছি। তাই আমাদের পরিশ্রম একটু বেশি করতে হচ্ছে। অর্থনৈতিক সহ নানা জটিলতার কারণে আমারা এখনো কুমিল্লার প্রতিটি উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। যারা প্রতিনিধি রয়েছে তাদের পরিশ্রম অনুযায়ী বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই কুমিল্লার সব উপজেলার সংবাদ সঠিক সময়ে আপডেট করতে পারছি না। আশা করি ভাল সংবাদ গুলো লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শতভাগ নিশ্চিত না হয়ে কোন প্রকার সংবাদ প্রকাশ করি না। এ ছাড়া সংবাদের বিশ্বস্ততা অর্জনের জন্য আমরা ভিডিও সংবাদ প্রচার করছি। যার ফলে ইউটিউবে জাগো কুমিল্লা চ্যানেলটি বেশি জনপ্রিয় । আমাদের পরিকল্পনার শতভাগের মধ্যে ১০ ভাগও পূরণ করা হয়নি। যেহেতু দেশের সব জেলা থেকে কুমিল্লা জেলার মানুষ বেশি প্রবাসী রয়েছে। তাদের নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কুমিল্লা ইতিহাস ও ঐতিহ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all