Tag: চৌদ্দগ্রামে ডিইউজের জনকল্যাণ বিষয়ক সম্পাদককে সংবর্ধনা

  • চৌদ্দগ্রামে ডিইউজের জনকল্যাণ বিষয়ক সম্পাদককে সংবর্ধনা

    চৌদ্দগ্রাম  প্রতিনিধি:
    দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক খন্দকার আলমগীর হোসেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) এর জনকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

    এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামস্থ ডলি রিসোর্ট অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খন্দকার আলমগীর হোসেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময়ের চৌদ্দগ্রাম প্রতিনিধি এম এ আলম, জাগো কুমিল্লা ডট কমের চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ শাহীন আলম, ভোরের ডাক প্রতিনিধি সাংবাদিক আনিছুর রহমান, ঢাকার ব্যবসায়ী একেএম কামাল উদ্দিন, মোঃ ইয়াছিন, ইকবাল হোসেন টিপু, মোবারক হোসেন সাগর, কামরুল হাসান প্রমুখ।