Tag: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

  • পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ 

    প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল। এই বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। 

    প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। 

    বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।   

    পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

    জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত।

    দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। মুমিনুলকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় ১২৭ রানে ৮২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।

    তবে দলীয় ১৫৩ রানে ৭১ বলে ৩৪ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক।

  • কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    (বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)

    কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহররী মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌকরা ইউপির আলীয়ারা গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোস্তফা কামাল বাবলু (২৫)।

    পারিবারিক সূত্রে জানা যায়, বাবলু শনিবার সকালে পাশ্ববর্তী মৌকারা গ্রামের হারেছের বাড়িতে ফ্রিজ মেরামত করতে যায়। একপর্যায়ে ফ্রিজ মেরামত করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ীতে শোকের মাতম বইছে।

    এ বিষয়ে শনিবার নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

    অনলাইন ডেস্ক:
    কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক কিশোরী। হতাহতরা পরস্পরে চাচাতো বোন।বৃহস্পতিবার উপজেলার মৈশাতুয়া গ্রামের ভুঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো- ইকবাল হোসেনের দুই বছর বয়সী শিশু কন্যা ইশমা আক্তার, তার ভাই বিল্লাল হোসেনের ১৬ মাস বয়সী শিশু কন্যা নাবিলা আক্তার। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত আরেক ভাই স্বপনের মেয়ে আয়েশা আক্তার (১৩)। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ওই বাড়ির বাসিন্দারা জানায়, ওইদিন সকাল ৮টার দিকে চাচাতো বোন ইশমা ও নাবিলাকে নিয়ে ঘরের সামনে খেলা করছিল আয়েশা আক্তার। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের বাইরে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে আয়েশাসহ শিশু ইশমা ও নাবিলা বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইশমা ও নাবিলাকে মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থা আশংকাজনক হওয়ায় কিশোরী আয়েশাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ওই বাড়ির বাসিন্দা মো. হারুন উর রশিদ ভুঁইয়া বলেন, অবুঝ দু’টি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া আহত আয়েশার অবস্থাও গুরুতর।