Category: সারাবিশ্ব

  • জয়ের পর যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট বিজয়ী এরদোয়ান

    আন্তর্জাতিক ডেস্ক:

    তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়ে রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় আট কোটি তুর্কি নাগরিকের বিজয়।

    তিনি বলেছেন, শাসক নয়, বরং সবসময় জনগণের সেবক হওয়ার চেষ্টা করেছি। আমার দেশের জনগণ এ ব্যাপারে অনেক সজাগ।

    নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী আঙ্কারায় নিজের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রধান কার্যালয়ের বেলকনিতে দাঁড়িয়ে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বিবিসি ও আনাদলুর।

    এরদোয়ান বলেন, প্রায় ৯০ শতাংশ ভোটার উপস্থিতির মাধ্যমে তুরস্ক দুনিয়াকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে। এ নির্বাচনে তুরস্কের জনগণ, এ অঞ্চল এবং দুনিয়ার সব নিপীড়িত মানুষের বিজয় অর্জিত হয়েছে।

    রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইন্স পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

    ভোটের ফলাফল প্রকাশের পর বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা জানিয়েছে, ফলাফল যাই হোক না কেন তারা গণতন্ত্রের পক্ষে যুদ্ধ চালিয়ে যাবে।

    রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভোটের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধী দল। ভোটের চূড়ান্ত ফলাফল শুক্রবার ঘোষণা করা হবে।

    তবে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল প্রকাশের আগেই রোববার রাতে এরদোয়ান বলেন, বেসরকারি ফলাফলের ভিত্তিতে আমি এখন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের জনগণ আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আমি আশা করি, এই নির্বাচনের উপর ছায়া ফেলে কেউ গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

  • ঈদে যুবতীর সঙ্গে কোলাকুলি করতে যুবকদের লম্বা লাইন! ভিডিও ভাইরাল

    অনলাইন ডেস্ক:
    ঈদে মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। তাই তো ঈদে নারী-পুরুষ কেউই আনন্দ উদযাপন করা থেকে বাদ যায় না।

    তবে সম্প্রতি ঈদকে ঘিরে যে ঘটনা ঘটেছে তাতে সবাই এক রকম অবাক হয়েছেন। তা হলো-

    ভারতের মোরদাবাদের জনপ্রিয় শপিং মল ওয়েভ সিনেমা। সেই সিনেমাহলের বাইরে উপচে পড়েছে ভিড়। তবে, এখানে সিনেমা দেখার ভিড় নয়। এক সুন্দরী যুবতীকে জড়িয়ে ধরার জন্যই রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন যুবকরা। আর সেই ভিডিওটি ভাইরালও হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

    শনিবার (১৬ জুন) ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে সকলে ভিড় জমিয়েছিলেন শপিং মলের সামনে। সেই ভিড়ের মাঝেই আচমকা এক যুবতীকে দেখে চমকে যান সকলে। কারণ ছেলেদেরকে ‘হাগ’ করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলেন ওই যুবতী। তবে, কে সেই যুবতী? কেন এমন কাণ্ড ঘটাচ্ছেন তিনি? এ রকম কোনো প্রশ্নের উত্তর উপস্থিত কারো কাছেই ছিল না।

    ওই যুবতীর এই আজব কাণ্ড দেখতেই এদিন উৎসুখ জনতার ভিড় উপচে পড়ে শপিং মলের সামনে। কেউ ভিডিও করতে ব্যস্ত আবার কেউ যুবতীকে জড়িয়ে ধরতে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলেন তার কাছে। এ সময় তরুণী সেখানে একাই ছিলেন না। সঙ্গে তার বান্ধবীরাও ছিলেন।

    এ ঘটনা প্রসঙ্গে ওয়েভ সিনেমার ম্যানেজার জানিয়েছেন, ঈদের দিন (শনিবার) বিকালে হঠাৎ করেই ভিড় জমতে শুরু করে শপিং মলের সামনে। তখনই ওই তরুণীর ‘হাগ’ করার কথা জানতে পারেন বলে জানান তিনি। কিন্তু, ওই যুবতী কে? সেই বিষয়টি সম্পর্কে এখনো কোনো কিছু জানতে পারেননি বলেও জানায় ওই ওয়েভ সিনেমার ম্যানেজার।

    ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

     

  • এবার আলোচনায় আরেক ধর্ষক ‘বাবা’, নিখোঁজ আশ্রমের ৬০০ নারী!

    অনলাইন ডেস্ক:
    এই ধর্মগুরুর বিরুদ্ধে দু’বছর আগে শনি ধামে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।এর আগে, আশারাম বাপুর পর দেশজুড়ে হইচই ফেলেছিল ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিমের কাণ্ড কারখানা। স্বঘোষিত বাবা ‘মেসেঞ্জার অফ গড’ হয়ে প্রতারণা, ধর্ষণ, যৌন নির্যাতন, খুন এমন নানা কাণ্ডে অভিযুক্ত এবং দোষী প্রমাণিত হওয়ার পর আপাতত ২০ বছরের জন্য কারাবাসে রয়েছেন। এমনই বর্ণময় ও বিতর্কিত স্বঘোষিত ‘বাবা’র তালিকায় আরো এক নতুন সংযোজন দাতি মহারাজ।

    ভারতের রাজস্থানের অলওয়াসে দাতি মহারাজের আশ্রম থেকে নিখোঁজ প্রায় ৬০০ জন মহিলা। দু’বছর আগে শনি ধামে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে এই ধর্মগুরুর বিরুদ্ধে। অভিযোগকারী ওই নারী দাবি করেছিলেন, দাতি মহারাজের আশ্রমে একাধিক নারীর সঙ্গে হর-হামেশাই যৌন নির্যাতনের ঘটনা ঘটছিল। সম্প্রতি এই অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ধর্মগুরু দাতি মহারাজ।

    এ ব্যাপারে রাজস্থান পুলিশ সূত্রে জানা গেছে, ওই ধর্মগুরুর আশ্রমে অন্তত প্রায় ৭০০ জন মহিলা ছিলেন। এদের মধ্য থেকে ১০০ জন মহিলাকে উদ্ধার করা গেলেও বাকিদের কোনো রকম খোঁজখবর মিলছে না।

    তবে তদন্তকারীরা অনুমান করছেন, নিখোঁজ নারীদের সঙ্গে অপরাধ জগতের যোগ সাজ থাকতে পারে। আশ্রমিকদের অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

    পুলিশ জানায়, ধর্মগুরু দাতি মহারাজকে হাতে পেলেই আশ্রমের মহিলাদের খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়ে

  • বিশ্বনেতারা কে কোন ফোন ব্যবহার করেন?

    অনলাইন ডেস্ক:
    সবার পকেটেই এখন একটি করে স্মার্টফোন থাকে। আর এর ব্যাতিক্রম নন রাষ্ট্রনেতারাও। স্মার্টফোনে গোপনীয়তার প্রশ্নে যখন গোটা বিশ্ব প্রশ্নের ছাপ তখন কীভাবে নিজেদের স্মার্টফোনে গোপনীয়তা রক্ষা করেন বিশ্বে তাবড় দেশের এক নম্বর নাগরিকরা। কেউ ব্যবহার করেন বিশেষ ফোন তো কেউ বাজারে চলতি ফোনে আলাদা সুরক্ষা পদ্ধতি বসিয়ে নেন।

    আসুন দেখে নিন বিশ্বের শক্তিশালী কিছু রাষ্ট্রনেতা কী ফোন ব্যবহার করেন-

    ১) বারাক ওবামা-
    বারাক ওবামা একটি ব্ল্যাকবেরী স্মার্টফোন ব্যবহার করেন। ৩০০০ মার্কিন ডলার দাম এই ফোনের। এই ফোনে নেই কোন হোয়াটসঅ্যাপ বা সেলফি ক্যামেরা। কোন গেম বা টেক্সট ফিচার নেই এই ব্ল্যাকবেরিতে। এই ফোনকে সুরক্ষিত রাখতে একাধিক এনক্রিপশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

    ২) নরেন্দ্র মোদি-
    অ্যাপেল ডিভাইসের ফ্যান মোদি। লোকসভা নির্বাচনে জেতার পরে তিনি যে সেলফি পোস্ট করেন তা অ্যাপেল ডিভাইসে তোলা বলেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এছাড়াও নিজের সাথে সবসময় একটি iPad ও ল্যাপটপ সাথে রাখেন তিনি। তবে এই ডিভাইসে কী ধরনের সিকিউরিটি সিস্টেম ইন্সটল করা তা জানা যায়নি এখনো।

    ৩) হিলারী ক্লিন্টন-
    ব্ল্যাকবেরী ফোন ব্যবহার করেন হিলারী। তাঁর হাতে সবসময় একটি ব্ল্যাকবেরী স্মার্টফোন দেখা যায়।

    ৪) ভ্লাদিমির পুতিন-
    ভ্লাদিমির পুতিন একাধিক বার জানিয়েছেন সুরক্ষার কারনে কোন স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। তবে জানা গিয়েছে একটি গ্লোনাস ৯৪৫ অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন তিনি।

    ৫) ব্রিটিশ রাজ পরিবার-
    ব্রিটিশ রাজকীয় পরিবার আইফোন ভালবাসে গত বছর প্রিন্স উইলিয়ামকে গ্রীষ্মকালীন অলিম্পিকে আইফোন দেখানো হয়েছিল। কুইন এলিজাবেথ তার কর্মচারীদের আইপ্যাড কেনার আদেশ দিয়েছেন।

    ৬) নওয়াজ শরিফ-
    এক রিপোর্টে জানা গিয়েছে ব্ল্যাকবেরী ফোন ব্যাবহার করেন শরিফ। এছাড়াও ব্ল্যাকবেরী মেসেঞ্জারে অনলাইন থাকা তাঁর খুব পছন্দের।

    ৭) কিম জং উন-
    উত্তর কোরিয়ার এই নেতা কী ফোন ব্যবহার করেন তা পরিষ্কার না। অনেকে মনে করেন একটি HTC বাটারফ্লাই ব্যবহার করেন তিনি।

    ৮) অ্যাঙ্গেলা মার্কেল-
    দুটি ফোন ব্যাবহার করেন অ্যাঙ্গেলা মার্কেল। একটি নোকিয়া ৬২৬০ আর একটি ব্ল্যাকবেরী Z10।

    ৯) ডেভিড ক্যামারুন-
    ডেভিড ক্যামারুনও ব্ল্যাকবেরী ভক্ত। একটি এনক্রিপটেড ফোন ব্যাবহার করেন তিনি।

  • ফেসবুকে এই ছবি দিয়ে যে কারণে বিপাকে যুবক !

    অনলাইন ডেস্ক:
    অর্থের অভাবে এক যুবক তার নিজের মাইক্রোওয়েভ বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ কারণে সে তার মাইক্রোওয়েভের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।

    সেই ছবিই যত সমস্যার মূল। এমন কাণ্ড ঘটেছে সেই ছবিতে যে, লজ্জায় মুখ দেখাতেই পারছেন না ওই যুবক। এই ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

    জানা গেছে, সেখানকার একটি ফেসবুক গ্রুপে তিনি লিখেন, ঝকঝকে নতুন মাইক্রোওয়েভ, ক্যাবিনেট সাইজ, কখনও ব্যবহার করা হয়নি। পিকআপ অথবা মিটআপ, দুইই সম্ভব।

    ওই ফেসবুক গ্রুপে পোস্ট করার পর থেকেই সমস্যা দেখা দেয়। লোকজন সেই বিজ্ঞাপনে ‘এক্সট্রা অফার’ খুঁজে পান। মাইক্রোওয়েভের কাচের দরজায় ওই যুবকের ‘নগ্ন’ ছবি ফুটে উঠে থাকতে দেখেন সবাই।

    সকরেল ধারণা ওই যুবক আসলে নগ্ন হয়েই মাইক্রোওয়েভের ছবি তুলেছিলেন। বেখেয়ালে সেটাই পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দ্রুত ট্রোলিং শুরু হয়ে যায়। এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

    এদিকে, ওই যুবকের মুখ দেখানো দায় হয়ে পড়েছে। পরে তিনি ছবিটি মুছে ফেলেছেন। তবে ইতোমধ্যে তো অনেকেই দেখে ফেলেছেন সেই ছবি! যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

  • যে কারণে ফেসবুকে এই ছবি দিয়ে বিপাকে যুবক!

    অনলাইন ডেস্ক:
    অর্থের অভাবে এক যুবক তার নিজের মাইক্রোওয়েভ বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ কারণে সে তার মাইক্রোওয়েভের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।

    সেই ছবিই যত সমস্যার মূল। এমন কাণ্ড ঘটেছে সেই ছবিতে যে, লজ্জায় মুখ দেখাতেই পারছেন না ওই যুবক।

    এই ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

    জানা গেছে, সেখানকার একটি ফেসবুক গ্রুপে তিনি লিখেন, ঝকঝকে নতুন মাইক্রোওয়েভ, ক্যাবিনেট সাইজ, কখনও ব্যবহার করা হয়নি। পিকআপ অথবা মিটআপ, দুইই সম্ভব।

    ওই ফেসবুক গ্রুপে পোস্ট করার পর থেকেই সমস্যা দেখা দেয়। লোকজন সেই বিজ্ঞাপনে ‘এক্সট্রা অফার’ খুঁজে পান। মাইক্রোওয়েভের কাচের দরজায় ওই যুবকের ‘নগ্ন’ ছবি ফুটে উঠে থাকতে দেখেন সবাই।

    সকরেল ধারণা ওই যুবক আসলে নগ্ন হয়েই মাইক্রোওয়েভের ছবি তুলেছিলেন। বেখেয়ালে সেটাই পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দ্রুত ট্রোলিং শুরু হয়ে যায়। এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

    এদিকে, ওই যুবকের মুখ দেখানো দায় হয়ে পড়েছে। পরে তিনি ছবিটি মুছে ফেলেছেন। তবে ইতোমধ্যে তো অনেকেই দেখে ফেলেছেন সেই ছবি! যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

  • ফেসবুকে পরকীয়া প্রেম! অবশেষে ভয়ঙ্কর পরিণতি

    অনলাইন ডেস্ক:
    প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক! মৃত যুবকের নাম রানা মজুমদার। তিনি এসএসকেএম হাসপাতালের গ্রুপ-ডি বিভাগের একজন কর্মী ছিলেন।

    শনিবার ভারতের তপশিয়ার আসগার মিস্ত্রি লেনে এ ঘটনাটি ঘটেছে।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় রানার। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। গভীর সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। কিন্তু ছয় মাস আগে রানা জানতে পারেন ওই তরুণী বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। কিন্তু এরপরেও তাদের দু’জনের সম্পর্কে কোনো ভাটা পড়েনি।

    রানার পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে রানার কাছ থেকে অনবরত টাকা নিত ওই তরুণী। গত বুধবার রানার সঙ্গে এই নিয়ে তুমুল ঝামেলা হয় তরুণীর। তারপরই ওই তরুণী রানাকে জানায় যে, সে আর এই সম্পর্ক রাখতে চায় না। এর পরই শনিবার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় ওই যুবকের।

    এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই তরুণীর ফেসবুক প্রোফাইলটি ভুয়া কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • পরকীয়া সম্পর্কে বাধা, স্ত্রীকে অমানবিক কায়দায় হত্যা করল স্বামী!

    অনলাইন ডেস্ক:
    স্বামী প্রতিবেশী এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। স্ত্রী এই অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করতেই তার যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করেছে। এমন অভিযোগ উঠেছে ওই ঘাতক স্বামীর বিরুদ্ধে।

    ভারতের মালদার পুখুরিয়ার ছরকামারি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

    জানা গেছে, মালদার পুখুরিয়ার ছরকামারি গ্রামের বাসিন্দা গেদু শেখ। তিনি পেশায় একজন লরিচালক। গেদুই তার স্ত্রী এমন নির্মমভাবে খুন করেছে।

    স্থানীয়রা জানান, পেশায় লরিচালক গেদু প্রতিবেশী সাহানুর বেওয়া নামে এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। গত কয়েক মাস ধরেই তাদের মধ্যে এই সম্পর্ক চলে আসছিল। স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেন গেদুর স্ত্রী মিনু বিবি। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি লেগে থাকত। গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চরমে পৌঁছায়।

    অভিযোগ, তখনই স্ত্রী মিনু বিবির উপর চড়াও হয় গেদু শেখ। প্রথমে স্ত্রী মিনু বিবিকে প্রচণ্ড মারধর করে। এরপরই স্ত্রীর যৌনাঙ্গে বাড়ির কাজে ব্যবহারের জন্য পড়ে থাকা বাঁশ ঢুকিয়ে তাকে খুন করে সে। এখানেই থেমে থাকেনি ঘাতক স্বামী, খুনের পর সমস্ত প্রমাণ লোপাট করতে মিনু বিবিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় গেদু। এমনকি স্ত্রী মিনু বিবির খুনের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল গেদু শেখের প্রেমিকা সাহানুর বেওয়া।

    ঘটনার দিন সকালে গ্রামবাসীরা ঘরের মধ্যে থেকে মিনু বিবির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। গ্রামবাসীরা প্রথমে মিনু বিবি আত্মহত্যা করেছে ভেবে নেয়, কিন্তু পরে মেঝেতে রক্তের দাগ দেখে তারা খুনের বিষয়ে নিশ্চিত হয়। আর সঙ্গে সঙ্গেই তারা পুখুরিয়া থানায় খবর দেয়।

    এলাকাবাসী ও মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী গেদু শেখ ও প্রতিবেশী প্রেমিকা সাহানুর বেওয়া পলাতক রয়েছে। ইতোমেধ্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।

  • রমজান মাসে অশালীন পোশাক, চাকরি হারালেন টিভি উপস্থাপিকা

    অনলাইন ডেস্ক:
    পবিত্র মাহে রমজান চলছে। এই রমজানে অশালীন পোশাক পরে অনুষ্ঠানে উপস্থাপনা করার সময় অনুষ্ঠান চলাকালীন সময়েই চাকরি হারালেন টিভি উপস্থাপিকা।

    এ ঘটনাটি ঘটেছে কুয়েতের সরকারি টেলিভিশন চ্যানেল কুয়েত টেলিভিশনে। অন এয়ার অর্থাৎ অনুষ্ঠান সম্প্রচার হওয়ার সময়েই তাঁকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। তাঁর পোশাক বিতর্ক আগুন লাগিয়েছে নেটিজেনদের মধ্যেও। সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়।

    উপস্থাপিকা আমল আল আওয়াধি যে পোশাকটি পরেছিলেন, তাতে সর্বাঙ্গ ঢাকা থাকলেও, বেশ আঁটোসাঁটো ছিল, দেখা যাচ্ছিল বক্ষ বিভাজিকাও। এতেই বিতর্ক চরমে ওঠে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হওয়ার সময় আসতে থাকে একের পর এক ক্ষুব্ধ কমেন্ট।

    বিতর্ক এতটাই ছড়িয়ে পড়ে যে তা পৌঁছয় কুয়েতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে। বিতর্ক থামাতে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয় কেন এই ধরণের পোশাক পরে টিভি অনুষ্ঠান সম্প্রচার করছিলেন তিনি।

    শেষে অনুষ্ঠান শেষ হওয়ার মিনিট খানেক আগে, ঘোষণা করা হয় আল আওয়াধিকে চ্যানেল থেকেই ছেঁটে ফেলা হচ্ছে। ওই অনুষ্ঠানেই এই ঘোষণা করা হয়।

    বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তাঁর পোশাকের বিভিন্ন ভঙ্গিতে ছবি দেওয়াকে কেন্দ্র করে। সেখান থেকেই সমালোচনার ঝড় শুরু হয়। বেশ কয়েকজন দর্শক এই পোশাককে রীতিমতো অশ্লীল ও অশালীন বলে ব্যাখ্যা করেন, চ্যানেল কর্তৃপক্ষের কাছে জবাবদিহিও চান। পবিত্র রমজান মাস চলাকালীন কেন এই ধরণের পোশাক পরা হবে, তার কৈফিয়ৎ চাওয়া হয়।তবে এই বিষয় স্বীকার করেছেন আল আওয়াধি। তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে স্বীকার করেছেন তিনি।

  • অমানবিক, শুধু মানুষের পক্ষেই সম্ভব

    অনলাইন ডেস্ক:

    একটি অবলা প্রাণীর উপর নির্মম অত্যাচার করতে পিছপা হলোনা অনেকগুলো মানুষ। সত্যিই অমানবিক। পশুর সাথে এরকম একটি অমানবিক আচরন আপনার আমার সবার বিবেককে তারা করে বেড়াবে।

    ঘটনা ভারতের আগ্রার ফতেহবাদের। সেখানে রাস্তা মেরামতের কাজ চলছিল। এসময় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা ছিল একটি কুকুর। স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরেই কুকুরটি অসুস্থ ছিল। এসময় কোন কিছু না দেখে বা দেখেই ঘুমন্ত ঐ কুকুরের উপর পিচ ঢেলে দেয় রাস্তা তৈরির ঐ কর্মীরা।

    প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জীবন্ত কুকুরের গায়ে গরম পিচ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করে অবলা প্রাণীটি।

    যে সংস্থার কর্মী এই কাজ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যে নৃশংসতার সঙ্গে এই কাজ করা হয়েছে তা ব্যাখ্যা করার যেন কোনও ভাষা নেই। কুকুর প্রভুভক্ত প্রাণী বলেই পরিচিত। কিন্তু মানুষ যে এতটা অমানবিক হতে পারে তা অকল্পনীয়।

    পশুপ্রেমিকদের অনেকেই এহেন নৃশংসতায় স্তব্ধবাক। অনেকে লিখছেন এ ঘটনা সমগ্র মানবতাকেই লজ্জিত করল