Category: বুড়িচং

  • কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

     

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হয়৷ পরে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বুড়িচং সদরের সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

    ব্যাংক সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মৌলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী সামছুন্নাহার বেগম এক ছেলে ও দুই ভাই সৌদি আরব প্রবাসী। বাংলাদেশ থাকা অবস্থায় তারা ১৫ লাখ টাকা ঋণ নেন । বিদেশ থেকে পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে চেক নিয়ে বুধবার সকালে বুড়িচং সোনালী ব্যাংকে উত্তোলন করতে যান সামছুন্নাহার। চেকের মাধ্যমে ১লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন টাকা গণনার সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র  গ্রাহক সেজে সামসুন্নাহারের পাশে এসে টাকা গণনা করে। সেসময় শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) নারীর নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নারীটি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রটি।

    ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে টাকা গুনছেন এক নারী গ্রাহক। তার পাশেও ৪-৫জন টাকা গুনছেন। একপর্যায়ে ওই নারীকে মুহুর্তেই বশে নেয় চক্রটি। টাকার বান্ডিলগুলো স্বেচ্ছায় চক্রকে দিয়ে দেন ওই নারী। গোনা শেষ হলে টাকাগুলো নিয়ে চলে যায় চক্রের সদস্যরা।

    এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

    বুড়িচং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহুর আহমেদ ঘটনার বলেন,ব্যাংকের এক নারী গ্রাহকের টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিটিভি ফুটেজে দেখেছি ৪-৫ জন একটি প্রতারক চক্রের হাতে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন নারী।কিছু দিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে পুরুষ গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

    এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পেয়ে ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে।

    বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ।

  • কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

    নিজস্ব প্রতিবেদক:

    ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ৩ জন।

    মঙ্গলবার সকাল সাড়র ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

    নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।

    ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো তিনজন।

    নিহতরা হলো বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

    ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

  • কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

     

    কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এসব বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মাঝে বি আর ২২ ও কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়। একজনকে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার মতো ধানের চারা বিতরণ করা হয়। এছাড়া তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

    পরে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

    উপজেলা এলাকায় খুঁজে খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।

  • কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত

    বুড়িচং প্রতিনিধি।।

    পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুন) রাতে কুমিল্লাস্থ মায়ামী হোটেলের হলরুমে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।

    বুড়িচং প্রেসক্লাবের সভাপতি- দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.টি.এম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতাশামূল হাসান ভূইয়া রুমি, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা।

    বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জহিরুল হক বাবু’র উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বুড়িচং প্রেসক্লবারে সাবেক সভাপতি- দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. মোসলেহ উদ্দিন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি- দৈনিক আমার সংবাদ প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ সভাপতি- আর টিভি দক্ষিণ প্রতিনিধি সোহরাব সুমন, যুগ্ম সম্পাদক- দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক- দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও রূপসী বাংলা কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক- দৈনিক মানবকন্ঠ ও দ্য ডেইলি ট্রাইবুনাল পত্রিকার প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক- দৈনিক কুমিল্লা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক- দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ সাফি, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক- উচ্চকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক- দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ আবদুল্লাহ, নির্বাহী সদস্য- ঢাকা পোস্ট এর স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম।

    সদস্য- দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মুহাম্মদ রাকিবুল হাসান রনি, সদস্য- দৈনিক- খোলা কাগজ প্রতনিধি হাছিবুল ইসলাম সবুজ, সদস্য- বেঙ্গল টাইমস প্রতিনিধি আলমগীর হোসেন, সদস্য- কুমিল্লা নিউজ প্রতিনিধি শাহিদুজ্জামান রাশেদ।

    অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বিনিময়, আলোচনা, আড্ডা, চা-চক্র ও রাতের খাবার সম্পন্ন হয়। ২য় পর্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পানা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

  • কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    (মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)


    কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলার ৬৬ নম্বর পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    সকাল পৌনে ১১টায় মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন বাকশীমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করীম।

    তিনি বলেন, ‘নিহত মো. আনোয়ার হোসেন (৫০) বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। তার মরদেহ এখনও কাঁটাতার-সংলগ্ন এলাকায় রয়েছে। যে এলাকায় তার মরদেহ পড়ে আছে সেটা সম্ভবত ভারতের অংশে। তিনি ঠিক কি কারণে সীমান্তে গিয়েছেন এখনও জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছি। খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।’

    ৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার বলেন, ‘সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনার চেষ্টা চলমান রয়েছে।’

    অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, নিহত আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
    স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছে বলে শুনেছি। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

    বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, ‘সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনো জানতে পারিনি।’

  • কুমিল্লায় বিএসএফের গুলিতে যুবক আহত

    অনলাইন ডেস্ক:
    কুমিল্লার বুড়িচংয় বর্ডার এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলাল খান (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শনিবার (৩১ মার্চ) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

    তার ভাই সোহেল খান জানান, আমার ভাই আলাল কৃষি কাজ করেন। পাশাপাশি বর্ডারের লেবারের কাজও করে। রাত দুইটার দিকে বুড়িচং শংকরশাল এলাকায় চিনি আনলোড করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমার ভাই মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা মানিসনা গ্রামে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: জাগো নিউজ

  • বুড়িচংয়ে এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার বুড়িচংয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে শান্তি-উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে।

    শুক্রবার (১০ নভেম্বর ) বিকেলে বুড়িচংয়ের নিমসার হাই স্কুল কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ও নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্য সমাবেশ ও শান্তি মিছিল করা হয়।

    এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি বলেন, জামায়াত- বিএনপি নাশকতা রুখে দেওয়া হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষ পাশে ছিল,আগামীতে থাকবে। মানুষের অধিকার আদায় করতে হলে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতা আনতে হবে ।

    এর আগে শান্তি মিছিলে উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বুড়িচং নিমসার হাই স্কুল মাঠে এসে সমবেত হন। পরে সেখান থেকে কয়েক হাজার মোটরসাইকেল ও শত শত গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

    শান্তি মিছিলটি বুড়িচংয়ের নিমসার, শিকারপুর,মাধবপুরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে নিমসার এসে শেষ হয়।

    এহতেশামুল হাসান ভূইয়া রুমি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগ-মহিলা আওয়ামী ও যুবলীগ, যুব মহিলা লীগ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাত-দিন সবসময় যুবকরাই পারেন প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং নৌকায় ভোট সংগ্রহ করতে। তাই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনার বিকল্প নেই।

    শান্তি সমাবেশে সভাপতিত্বে করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, এছাড়া বিশেষ হিসাবে বক্তব্য রাখেন মৌকাম ইউনিয়নের চেয়ারম্যান মো.সাহেব আলী,আওয়ামীলীগ নেতা ফজলুল হক খান,মখলিস রহমান

  • বুড়িচংয়ে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    বুড়িচং, (কুমিল্লা) প্রতিনিধি।।

    কুমিল্লার বুড়িচংয়ে “গাছ লাগান- পরিবেশ বাঁচান” এই আহ্বানে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন, কুমিল্লার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


    ১১ সেপ্টেম্বর (সোমবার) বিকালে উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আম,কাঁঠাল,পেয়ারা,কট বেল,কাঠ বাদাম সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ ও স্কুলের সামনে বৃক্ষ রোপণ করা হয়।
    অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন, কুমিল্লার চেয়ারম্যান সাংবাদিক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু মোতালেব।
    বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি রানা হাসান ও পরিচালক, ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল।
    সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা উম্মেহানি ডালিয়া, শাম্মী আক্তার সুলতানা, মোসাঃ তাছলিমা আক্তার এবং দাতা সদস্য (মরহুম সফিকুর রহমানের মেয়ে) মাছুমা আক্তার প্রমুখ।

  • ভরাসার ইন্জিঃ এরশাদ গার্লস হাই স্কুলে বই বিতরণ উৎসব


    বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ

    ভরাসার ইন্জিঃ এরশাদ গার্লস হাই স্কুল এর বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।

    প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের সভাপতিত্বে সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল মোতালেব, স্কুল পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক। নুসরাত জাহান মারফি, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের সিইও সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, উপদেষ্টা আবুল কালাম আজাদ।